সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের শ্রমিকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৪ | ৫:৩০
Link Copied Successfully!
সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জে উপজেলার  মো. শাছমুদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড ধেররা গ্রামের খাঁন বাড়ির মৃত মোখলেছুর রহমান খাঁনের ছেলে। দেশে শামছু খাঁন নামে তার পরিচিতি ছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শামছু খাঁন দীঘদিন প্রবাসে থাকেন। সৌদিআরব সময় রোববার বিকালে কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার  কাউন্সিলর মোহাসীন ফারুক বাদল। তিনি বলেন, শামছু খানের মা, দুই স্ত্রী ও প্রথম স্ত্রীর দুই মেয়ে সন্তান রয়েছে। আজ সকালে তার প্রথম স্ত্রীর মাধ্যমে মৃতের বিষয়টি জানতে পেরেছেন। তবে সৌদিআরবে কোন শহরে আছে, তারা জানাতে পারেনি।
তিনি বলেন, দ্বিতীয় স্ত্রীর মাধ্যমে শামছু খানের মৃতের বিষয়টি তার মা ও প্রথম স্ত্রী-সন্তানেরা জানতে পেরেছেন বলে তারা আমাকে জানিয়েছেন। পাশাপাশি তার মরদেহ দেশে আনার ব্যাপারে সরকারের প্রতি আকুতি জানিয়েছেন পরিবারের লোকজন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা