কারো ক্ষতি করে কেউ কোনোদিন বড় হয় না: মেয়র লিপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১২, ২০২৪ | ৯:৪৬
Link Copied Successfully!
৪ ও ৫ আগস্ট চাঁদপুরের হাজীগঞ্জ পৌর মেয়র আ স ম মাহবুব-উল- আলম লিপনের অফিস ও বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় তিনি সবাইকে ক্ষমা করেছেন বলে সামাজিক যোগাযোগ  মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। ১১ আগস্ট বিকালে তিনি তার ফেসবুক আইডিতে জানান, কারোর ক্ষতি করে কেউ কোনোদিন বড় হয় না।
নিচের তার বিবৃত্তি হুবহু তুলে ধরা হলো….
প্রিয় পৌরবাসী,
আসসালামু আলাইকুম,
আজ অনেকটা ব্যথিত হৃদয়ে লিখছি-
গত ৪ঠা আগস্ট, ২০২৪ তারিখে আপনাদের প্রাণপ্রিয় পৌরভবনে দুষ্কৃতিকারীরা আগুন দেয়, আমার নিজের ২টা সরকারি গাড়ি, অফিসের ব্যবহৃত ৩৪টা গাড়িতেও আগুন দেয়। আগুন যখন পুরা ছড়িয়ে পড়ে তখনও আমি সহ আমার কয়েকজন স্টাফ আর অসংখ্য নেতা-কর্মী ভিতরে আটকা পড়ি। ধোঁয়ার মধ্যে সেন্সলেস অবস্থায় আমার কয়েকজন স্টাফ আমাকে জানালার কাচ ভেঙ্গে মই দিয়ে উদ্ধার করে, হাতেপায়ে ব্যথা পাই, আল্লাহ কোন নেকের উছিলায় আমাকে সেদিন বাঁচিয়ে দেয়।
পরদিন গত ৫ই আগস্ট, ২০২৪ তারিখে দুষ্কৃতিকারীরা আমার নিজ বাসায়ও আগুন দেয়। বাসাটি আমার ভাই-বোন মিলে গড়ে তুলেছিলাম। আমার নিজের বাসাটাও তারা ছাড় দেয় নাই। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে তাণ্ডবলীলা চালায়।
আমি প্রায় ২০ বছর পৌর আওয়ামী লীগের সভাপতি এবং আপনাদের ভোটে পর পর ২বার নির্বাচিত মেয়র। গত ৮ বছর পৌরবাসীকে আমি সবসময় সমানভাবে সেবা দেয়ার চেষ্টা করেছি, উপকার না করতে পারলেও অপকার কখনো করি নি। সব দলের, সব ধর্মের, সব শ্রেণির মানুষের জন্য আমি আমার সাধ্যমতো সেবা দেয়ার চেষ্টা করেছি। আজকে যারা আমার ক্ষতি করলো তারা কি কখনো বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি তাদের কোনোদিন ক্ষতি করেছি??! অবকাঠামোগত উন্নয়ন, ব্যক্তিগত ভাবে আমি সবসময় মানুষের সেবা দেয়ার চেষ্টা করেছি, কেউ কোনোদিন খালি হাতে ফিরে নাই। তাহলে কীসের এত প্রতিহিংসা!!
আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। শুধু বলতে চাই, যারা আজ আমার ক্ষতি করে খুশিতে আত্মহারা হয়ে আছেন, তারা মনে রাখবেন- কারোর ক্ষতি করে কেউ কোনোদিন বড় হয় না। আমার সেবা না পেয়ে যদি আপনারা ভালো থাকেন, তাহলে দোয়া করি সবসময়ই ভালো থাকবেন। আমি আপনাদের ক্ষমা করে দিলাম।
আমার এই কঠিন সময়ে যারা দেশ-বিদেশ থেকে আমাকে ফোন দিয়ে খোঁজ নিয়েছেন, যারা আমার এই বিপদে আমার পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আর আমার পরিবারকে সবসময় আপনাদের দোয়ায় রাখবেন।
আল্লাহ হাফেজ।
আ:স:ম মাহবুব-উল আলম লিপন
মেয়র, হাজীগঞ্জ পৌরসভা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা