
ফরিদগঞ্জে ‘সম্মিলিত সামাজিক সংগঠনের অবস্থান কর্মসূচী
Link Copied Successfully!


সারাদেশে ধর্ষণ নৈরাজ্যের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে ফরিদগঞ্জ এ সম্মিলিত সামাজিক সংগঠন এর উদ্যোগে এবং ‘ধ্রুপদী’ এর আয়োজনে এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত কর্মসূচীতে প্রায় ২৫ টির অধিক সংগঠন অংশগ্রহণ করে। আশার আলো সামাজিক সংগঠনের ব্যানারে সংগঠন এর সদস্যগন সকাল ১০ টার সময় উক্ত কর্মসূচীতে অংশগ্রহন করে। এসময় সংগঠন এর পরিচালকমন্ডলী ও সদস্যদের মধ্যে – মোঃ ইব্রাহিম খলিল শাকিল, আরিফ হোসেন, শিমুল চন্দ্র দাস,এমরান হাসান, মাহমুদুর রহমান, ফজলে রাব্বি, সুমন পাল,ঝুটন পাল,শাওন গুপ্ত সহ অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন ।
সংগঠন এর পক্ষে, শিমুল দাস ও আরিফ হোসেন সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।





























