চাঁদপুরে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৬, ২০২৪ | ৮:৩৬
Link Copied Successfully!

 শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পর থেকেই চাঁদপুরের ৮ উপজেলায় উল্লাসে নেমে সর্বস্তরের ছাত্র-জনতা। এই সময়ে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ গণপিটুনিতে ও ফরিদগঞ্জে বিক্ষুব্ধরা থানায় হামলার চেষ্টা কালে পুলিশের গুলিতে শাহাদাত (২০) নামে এক ছাত্রনেতা নিহত হয়েছে।

সোমবার (০৫ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব নিহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে একটি বিক্ষোভ মিছিল থানায় প্রবেশের চেষ্টাকালে গেইট ভেঙ্গে ফেললে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালো শাহাদাত (২০) ও এমরান হোসেন(৩৮) নামে দুইজন গুলিবিদ্ধ হয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আহতের দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চাঁদপুর রেফার করলে পথেই শাহাদাতের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানাগেছে, কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ উল্লাসের সময় বের হলে তাকে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সামনে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়।

এই বিষয়ে বক্তব্যের জন্য কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে একাধিকবার ফোন করা হয়। তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব