চাঁদপুর-চট্টগ্রাম রেলপথে আন্ত:নগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি এখনও বন্ধ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩, ২০২৪ | ৯:০৪
Link Copied Successfully!

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ১৮ জুলাই থেকে চাঁদপুর-চট্টগ্রাম এর মধ্যে চলাচলকারী দুটি ট্রেন বন্ধ হয়ে যায়। এই দুই ট্রেনের মধ্যে এখন সাগরিকা এক্সপ্রেস চলাচল শুরু হয়েছে। অপর আন্ত:নগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি এখনও বন্ধ রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর বড় স্টেশন এর স্টেশন মাষ্টার (ভারপ্রাপ্ত) মো. সোয়াইবুল সিকদার।

সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৮টায় প্রথম যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। চাঁদপুর থেকে বেলা ২টায় পুন:রায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। যথারীতি একই সময়ে শুক্রবারও সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চলাচল করেছে।

বিজ্ঞাপন

আন্ত:নগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটিও চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচল করে। এটি নির্ধারিত সময় হচ্ছে চাঁদপুর থেকে প্রতিদিন ভোর ৫টায় চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে বিকাল ৫টায় ছেড়ে রাত সাড়ে ৯টায় চাঁদপুরে পৌঁছায়।

চাঁদপুর স্টেশনের স্টেশনের মাস্টার (ভারপ্রাপ্ত) মো. সোয়াইবুল সিকদার জানান, দেশের দক্ষিণাঞ্চলসহ চাঁদপুর জেলার লোকজনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আন্ত:নগর মেঘনা এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনেই অধিকাংশ মানুষ চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচল করে। তবে এটি চলাচলের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। আর সাগরিকা এক্সপ্রেস চললেও যাত্রী সংখ্যা খুবই কম।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও