শুক্রবার শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ‘দ্রোহ মিছিল’

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১, ২০২৪ | ৭:৩৬
Link Copied Successfully!

রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি পালনের শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) নিপীড়নবিরোধী শিক্ষকদের সমাবেশ, বিক্ষোভ ও মৌন মিছিল কর্মসূচি হয়। সেখানে শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, সরকার পুলিশের কাঁধে ভর করে আছে। তারা পুলিশের বিচার করতে পারবে না। সাধারণ ছাত্র–জনতাকে হত্যার বিচার করতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে।

নিপীড়নবিরোধী কর্মসূচিতে আটক শিক্ষার্থীসহ অন্যদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। ব্লক রেইডের নামে গণগ্রেফতার বন্ধেরও দাবি তাদের। এদিকে, “দ্রোহ মিছিল”-এর নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে কাল।

নিপীড়ণবিরোধী শিক্ষক সমাবেশে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইলে শাহবাগ থানার সামনে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অন্য শিক্ষকরা। শুরু হয় বাকবিতন্ডা। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে কর্মসূচিতে যোগ দেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শুরুতে অল্পসংখ্যক শিক্ষক–শিক্ষার্থী সমাবেশে অংশ নিলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সমাগম বাড়তে থাকে। সমাবেশে শিক্ষকরা বলেন, সরকারের কাছ থেকে হত্যাকাণ্ডের বিচার আশা করেন না তারা। ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচি।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবন হয়ে শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান নেন টিএসসি এলাকায়। মৌন মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে যান কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পালন করা হয় এক মিনিট নীরবতা।

ব্লক রেইডের নামে গ্রেফতার ও আটকের নামে বাণিজ্য বন্ধের দাবি জানায় শিক্ষার্থীরা। প্রতিবাদ করলেই মুক্তিযুদ্ধবিরোধী আখ্যায়িত করার প্রবণতার সমালোচনা করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় এলাকায় দেয়াল লিখন ও গ্রাফিতির মধ্য দিয়েও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা