চাঁদপুর-ঢাকা নৌ পথে নির্ধারিত সময়ে লঞ্চ চলাচল শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৬, ২০২৪ | ৮:০২
Link Copied Successfully!

 চাঁদপুর-ঢাকা নৌপথে পূর্বের নির্ধারিত সময়েসূচি অনুযায়ি লঞ্চ চলাচল শুরু হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআইডাব্লিউটিএর চাঁদপুর নৌ ট্রাফিক বিভাগের সমন্বিত সিদ্ধান্তে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হয়।

সকাল থেকে পূর্বের নির্ধারিত সময়ে বিকাল ৫টা পর্যন্ত চাঁদপুর ঘাট থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে ১২টি লঞ্চ ছেড়ে যায়।

চাঁদপুর নৌ বন্দরের ট্রাফিক পরিদর্শক (টিআই) শাহ আলম বলেন, যাত্রীদের সুবিধার্থে স্থানীয় প্রশাসনের নির্দেশনায় সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যায়। বিকাল ৫টার পরের নির্ধারিত সময়ের লঞ্চগুলো আপাতত বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে কোন লঞ্চ ছেড়ে আসেনি। তবে আজকে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সদরঘাট থেকে যাত্রী নিয়ে ১০টি লঞ্চ চাঁদপুর ঘাটে আসে। এরপর আর লঞ্চ আসবে না এবং চাঁদপুর থেকেও ছেড়ে যাবে না।

চাঁদপুর নৌ বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মো. বছির আলী খান বলেন, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে লঞ্চগুলো চাঁদপুর ঘাট থেকে ছাড়া হচ্ছে। বুধবার (২৪ জুলাই) দুপুর ১২টায় এবং ১টায় দুটি লঞ্চ সীমিতভাবে চাঁদপুর ঘাট থেকে সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পূর্ব নির্ধারিত সময়সূচির আলোকে সকল লঞ্চ চলাচল করবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা