
রান্ধুনীমুড়ায় অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ৪০ হাজার টাকার ক্ষতি


হাজীগন্জ পৌর ১২ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ড ব্যবসায়ীদের ৪০ হাজার টাকার ক্ষতি।হাজীগন্জ পৌর ১২ নং ওয়ার্ডের জিয়ানগর নামক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ৪০ হাজার টাকার ক্ষতি।আজ শনিবার ভোর ৩ টার সময় এই আগুনের সূএপাত গঠে।এতে একটি পানের দোকান আর একটি চায়ের দোকান পুড়ে যায়।
পানের দোকানের মালিক আবুল বাসার পপুলার বিডিনিউজ ডটকমকে জানান,কে বা কাহারা শত্রুতামি করে তার দোকানে আগুন দরিয়ে দেয়।এতে আমার দোকানে থাকা প্রায় ৩০ হাজার টাকার মালামাল পুড়ে চাই হয়ে যায়।পাশের চায়ের দোকানদার দুলাল মিয়ার দোকানে থাকা টিভি,স্পি-কার,বিস্কেট সহ প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়।
জানতে চাইলে, পপুলার বিডিনিউজ ডটকমকে স্থানিয় বাসিন্দা মহিন উদ্দিন জানান, রাত প্রায় ৩ টার সময় জনতার চিৎকার শুনে আমরা এগিয়ে আসি।এসে দেখতে পাই আবুল বাসারের পানের দোকান সহ দুলাল মিয়ার চায়ের দোকান পড়ে গেছে।পরে আমরা ফায়ার সার্ভিসের লোকদের খবর দেই কিন্তু তারা আশার আগেই এলাকাবাসি মিলে আমরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।



























