মাদ্রাসার শিক্ষার্থীর সাথে অপকর্ম, শিক্ষক গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১১, ২০২৪ | ৭:১৪
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জে  একটি  মাদ্রাসার শিক্ষার্থীর সাথে অপকর্ম করার দায়ে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার বিকালে তাকে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার রাতে তাকে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়ানের মহিউস সুন্নাহ ফয়েজিয়া মাদরাসা থেকে আটক করা হয়।  এ ঘটনায়  শিশুর বাবা ইকবাল হোসেন হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং ৯।
 হাফেজ ইসমাইল হোসাইন (২৫) কুমিল্লা জেলার বরুড়া থানার ভবানীপুর ইউনিয়নের টুইন্নাবাড়ী এগারগ্রামের মো. আ. রহিমের ছেলে।
হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান,  মাদরাসার ছাত্রকে চাঁদপুর সদর হাসপাতালে মেডিকেল চেকআপ করে ঘটনার সত্যতা মিলেছে। তিনি জানান, অপকর্মের শিকার হওয়া শিশুর বয়স ১০ বছর।  তাকে গত কয়েক মাস ধরে ভয় দেখিয়ে নাজেরা বিভাগের শিক্ষক হাফেজ ইসমাইল হোসাইন অপকর্ম করে আসছে। শিশুটি মঙ্গলবার ছুটিতে বাড়ীতে গিয়ে আর মাদরাসায় না আসতে চাইলে তাকে জিজ্ঞাসাবাদে সে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে। পরে স্থানীয়রা শিক্ষককে আটক করলে অভিযুক্ত শিক্ষক দায় কথা স্বীকার করলে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
এলাকাবাসী জানান, ওই মাদ্রাসায় মহিউস সুন্নাহ ফয়েজিয়া মাদরাসায় প্রায় ৪০/৫০ শিক্ষার্থী হেফজ খানায় পড়াশোনা করছেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা