মতলব উত্তরে বিদেশি পিস্তল’সহ যুবক আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৭, ২০২৪ | ৮:০২
Link Copied Successfully!
মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ রমজান সওদাগর (২৮) নামে যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (৭ জুলাই) বিকেলে আটককৃত যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর পুলিশ চাঁদপুর আদালতে সোপর্দ করেন।
আটককৃত রমজান সওদাগর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের বেলতলী সওদাগর বাড়ির বারেক সওদাগরের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার (৬ জুলাই) গভীর রাতে লোকজন মতলব উত্তর উপজেলার পাশবর্তী গুয়াগাছিয়া বালুয়াকান্দি গ্রামের রমজান সওদাগরকে আটক করে মতলব উত্তর থানার পুলিশকে খবর দেয়।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও রমিজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে রমজান সওদাগরকে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ  উদ্ধার করে তাকে আটক করে থানায় নিয়ে যান।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, আটক আসামি রমজান সওদাগরের দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বসতঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আজ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক