হাওরে পানিতে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৭, ২০২৪ | ৩:০৩
Link Copied Successfully!

কিশোরগঞ্জের হাওরে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন এক তরুণ।নিহত আবিদ ঢাকার গাজীপুরে অবস্থিত বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন ইঞ্জিনিয়ারিংয়ের (বিএফইউটি) পঞ্চম সেমিস্টারের ছাত্র।

তিনি চট্টগ্রামের রাউজানের গহিরা এলাকার সরওয়ার জামান খানের ছেলে।

শনিবার (৬ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে আবিদুর রহমান খান (২৪) নামে চট্টগ্রামের ওই তরুণের মরদেহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হন আবিদ।

নিহতের মামা আবিদুর রহমান চৌধুরী জানান, ‘আবিদ ঢাকার গাজীপুরে অবস্থিত বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন ইঞ্জিনিয়ারিংয়ের (বিএফইউটি) পঞ্চম সেমিস্টারের ছাত্র।

তার পিতা সরওয়ার জামান খান চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক। দুই ভাই এক বোনের মধ্যে আবিদ ছোট।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জের হাওরে বেড়াতে গিয়েছিল আবিদ।

শুক্রবার বিকেলে মিঠামইন হাওর এলাকায় পানিতে নেমে তলিয়ে যায় সে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর আবিদের মরদেহ শনিবার উদ্ধার করা হয়। আবিদ সাঁতার জানতো। এরপরও পানিতে তলিয়ে গেছে।’

নিহতের পিতা সরওয়ার জামান খান বলেন, ‘শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আমাকে তার বন্ধুরা ফোন করে জানায়, আবিদকে পাওয়া যাচ্ছে না।

সে নাকি তার বন্ধুদের সঙ্গে হাওরে গেছে। ছেলে আমাকে হাওরে যাওয়ার বিষয়টি আগে জানায়নি। আবিদ লেখাপড়ায় অত্যন্ত ভালো ছিল। তাকে নিয়ে আমার অনেক বেশি স্বপ্ন ছিল।’

 

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা