
চাঁদপুরে রাসেল’স ভাইপারের উপদ্রব প্রতিরোধে করনীয় শীর্ষক কর্মশালা


চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব প্রতিরোধে করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে জেলা সার্কিট হাউসে জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সাপে কামড়ালে ওঝা বা বেদে-বেদেনীদের কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যান। উপজেলা, জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে সর্পদংশনের বিজ্ঞান সম্মত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। সঠিক প্রাথমিক চিকিৎসা, সময়মত ও রোগীকে দ্রুত হাসপাতালে প্রেরণ ও দ্রুত যথাযথ চিকিৎসার মাধ্যমে সর্পদংশনে মৃত্যুর হার বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। দেশে পর্যাপ্ত পরিমাণ বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে।


চাঁদপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায়
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা, চাঁদপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সুপারিন্টেন্ডেন ড. একেএম মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্টরা।








