চাঁদপুরে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবলে চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৮, ২০২৪ | ৭:০১
Link Copied Successfully!
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ। ফরিদগঞ্জের দলটি ছেঙ্গারচরের সাথে ৪-১ গোলে জয়লাভ করে।
শুক্রবার (২৮জুন) বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্টেডিয়াম অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ও মতলব উত্তরের ছেঙ্গারচর সরকারি ডিগ্রি কলেজ।
খেলার শুরু থেকেই দুই উপজেলার ফুটবলাররা গোল দেয়ার জন্য আক্রমণ এবং পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা শুরু করেন। দু’দলের মধ্যেই ছিল বহিরাগত অনেক খেলোয়াড়। ফাইনাল খেলায় ফরিদগঞ্জের ফুটবলার রায়হানের (পুষ্প) গোল দিয়ে যাত্রা শুরু করেন ফরিদগঞ্জের দলটি। রেফারি শেষ বাঁশি বাজা পর্যন্ত ফাইনালে হ্যাটট্রিক করেন ফরিদগঞ্জের ৩ নম্বর জার্সি পরিহিত ফুটবলার রায়হান (পুস্প)।
খেলার প্রথমার্ধে ফরিদগঞ্জ দুই ও ছেঙ্গারচর এক গোল করেন। ফরিদগঞ্জের পক্ষে গোল করেন রায়হান ও রাজু এবং  ছেঙ্গারচরের পক্ষে গোল করেন মিনহাজুল।
খেলার দ্বিতীয়ার্ধে মতলবের দলটি গোল পরিশোধ করার জন্য আক্রমণ শুরু করলেও ফরিদগঞ্জের দলটি জয় সূচক গোল দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। খেলার দ্বিতীয়ার্ধে ফরিদগঞ্জের হয়ে ২টি গোল করেন রায়হান। ফাইনালে অংশ নেওয়া দু’দলেই বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে অনেক আগেই।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (পিএম প্রটোকল) ঢাকা শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী  মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া  অফিসার তারিকুল ইসলাম।
টুর্নামেন্ট অংশ নিয়েছে-চাঁদপুর সরকারি কলেজ, মেহের ডিগ্রি কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, মতলব সরকারি ডিগ্রি কলেজ, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ। নক আউট পদ্ধতিতে এ খেলাগুলো অনুষ্ঠিত হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ