চাঁদপুরে পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ জুন ২৮, ২০২৪ | ৬:১২
Link Copied Successfully!
“স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য” এই স্লোগানে সারাদেশের ন্যয় চাঁদপুরেও ৫ শতাধিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড ২০২৪।
শুক্রবার (২৮ জুন) সকাল ১০টায় মনোরম পরিবেশে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)’র পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান, শিক্ষা কর্মকর্তা রূপক রায়, চাঁদপুর জেলা বন কর্মকর্তা মো. তাজুল ইসলাম, অলিম্পিয়াডের জেলা সমন্বয়কারি আলম পলাশ এ সময় উপস্থিত ছিলেন।
এরপর চাঁদপুর সরকারি কলেজের শহীদ রাজু ভবনের নীচ ও তৃতীয় তলায় ঘন্টাব্যাপী ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অলিম্পিয়াডের জেলা সমন্বয়কারি আলম পলাশ এর সঞ্চালনায় পরীক্ষা শুরুর পূর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যদেন অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।
সবশেষে কলেজ ক্যাম্পাসে আয়োজকদের পক্ষ থেকে গাছের চারা রোপন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
অলিম্পিয়াডের জেলা সমন্বয়কারি আলম পলাশ বলেন, খুবই চমৎকার পরিবেশে এই প্রথম ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে। পরীক্ষার ফলাফল ও পুরস্কর পরবর্তীতে প্রদান করা হবে এবং সময় জানিয়ে দেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা