চাঁদপুরের ক্ষুদে শিক্ষার্থীর আবৃত্তি শুনে মুগ্ধ হলেন প্রধানমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৮, ২০২৪ | ৬:০৩
Link Copied Successfully!

চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পুরানবাজার ২নং বালক সপ্রাবি’র চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সৌমিত্র সাহা নীলাদ্রির আবৃত্তি শুনে মুগ্ধ এবং অশ্রুসিক্ত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আবেগাপ্লুত হয়ে চাঁদপুরের এই ক্ষুদে শিক্ষার্থীকে মমতায় বুকে জড়িয়ে ধরেন এবং তার কবিতা আবৃত্তির ভূয়সী প্রশংসা করেন।

২৭ জুন বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক (২০২৩) বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে ২০২৪ সালে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতায় আবৃত্তি শাখায় (খ বিভাগে) শ্রেষ্ঠত্ব অর্জন করা চাঁদপুরের সৌমিত্র সাহা নিলাদ্রি আমন্ত্রিত শিশু শিল্পী হিসেবে কবিতা আবৃত্তি করে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সৌমিত্র সাহা নীলাদ্রির কন্ঠে ”আমি রাসেল বলছি’ কবিতাটি আবৃত্তি শুনে মুগ্ধ এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রথমিক স্কুল পর্যায়ে দেশসেরা খুদে এই আবৃত্তি শিল্পীর পরিবেশনা শেষ হলে তাকে অভিবাদন জানিয়ে করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো হল রুম

বিজ্ঞাপন

এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মঞ্চে উঠে খুদে আবৃত্তি শিল্পী সৌমিত্র সাহা নীলাদ্রিকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরেন।

এর আগে গত ১০ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ঢাকা পিটিআই হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১২টি ইভেন্টে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগীতায় ৮টি বিভাগ থেকে ১জন করে মোট ৮ জন প্রতিযোগী প্রতি ইভেন্টে অংশগ্রহণ করে।

এর মধ্যে শহরের পুরানবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সৌমিত্র সাহা নীলাদ্রি খ বিভাগে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করার দুর্লভ গৌরব অর্জন করে।

বিজ্ঞাপন

সৌমিত্র সাহার নীলাদ্রির এই গৌরবময় কৃতিত্বের জন্য পুরান বাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, অভিভাবক কমিটি, শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছে। সৌমিত্র সাহা নীলাদ্রি চাঁদপুর সদরের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মিতু সাহা ও সুমন চন্দ্র সাহার প্রথম পুত্র

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা