চাঁদপুরে অটোরিকশা চালক হত্যার ঘটনায় দুই মামলা, আসামী দুইশ, গ্রেফতার ৫ জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৩, ২০২৪ | ৪:১২
Link Copied Successfully!
চাঁদপুর শহরের পুরানবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অটোরিকশা চালক আল-আমিন খান (৩০) হত্যাকান্ডের ঘটনায় দুই মামলায় ২৮ জনের নামসহ দুইশ জনকে বিবাদী করা হয়েছে।
বিষয়টি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শেখ মুহসীন আলম।
তিনি জানান, বুধবার রাতে আল- আমিনের দাফন শেষে তার বাবা আবদুল মজিদ খান বাদী হয়ে একটি হত্যা মামলা ও তিন পুলিশ আহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করেন। তবে পুলিশের মামলায় পুরানবাজার এলাকার অজ্ঞাত দেড়শ থেকে দুইশজনকে বিবাদী করা হয়েছে।
নিহতের বাবা আবদুল মজিদ খানের দায়ের করা মামলার এজহারে পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, তার বড় ছেলে রাকিব মাঝি ও সজিব মাঝিসহ ২৮ জনের নাম উল্লেখ করেন।
গেলো মঙ্গলবার খেলার মাঠকে কেন্দ্র করে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শান্ত হাওলাদার ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির ছোট ছেলে সজীব মাঝির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে।
ওইসময় ঘটনাস্থলে মারা অটোরিকশা চালক আল আমিন। এছাড়া তিন পুলিশ কর্মকর্তাসহ প্রায় ৩০ জন আহত হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা