বছরে দশ হাজার বেকারকে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১২, ২০২৪ | ৫:৪৫
Link Copied Successfully!

আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ল্যাব পরিচালনার জন্য কম্পিউটার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (১১ জুন) রাতে ফেসবুকে ট্রেনিং সেন্টারের ছবিসহ এ পোস্ট করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে পরিচালিত স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের ৭টি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এই কোর্সে প্রশিক্ষণ গ্রহণকারী প্রায় সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মানজনক বেতনে চাকরি করছেন। ২০২৭ সাল থেকে প্রতি বছর ১০ হাজার বেকারকে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।

এই ইনস্টিটিউটের ১২টি কম্পিউটার ল্যাব রয়েছে। এর মধ্যে ৭টি ল্যাবে প্রশিক্ষণ চলমান আছে। বাকি ৫টি ল্যাব কম্পিউটারের অভাবে শুরু করা যায়নি। ১৯৫টি কম্পিউটারের ব্যবস্থা করা গেলেই বাকি ল্যাবগুলো চালু করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

আমাদের ট্রেনিং সেন্টারের জন্য কম্পিউটার প্রদান করে সদকায়ে জারিয়ার সওয়াব অর্জন করতে পারেন। প্রতিটি কম্পিউটারের মূল্য ৫০ হাজার টাকা। প্রতিটি কম্পিউটার থেকে পর্যায়ক্রমে অনেক তরুণ প্রশিক্ষণ নিয়ে হালাল উপার্জন করতে পারবেন ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা