হাজীগঞ্জের তিন তরুণকে আটক করেছে পুলিশ, জেলহাজতে প্রেরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২, ২০২৪ | ১১:৫২
Link Copied Successfully!

সামাজিক যোগাযোগ মাধ্যমে পেইজ ও গ্রুপ খুলে একটি সংগঠনের নামে হাজীগঞ্জের কয়েক তরুণ সরব হয়ে ওঠে। তাদের মধ্যে সদস্য আবু রায়হান মিয়াজী, ফারদিন রহমান ও শাকিল আহমেদ।
গেল বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত হাজীগঞ্জের পৃথক পৃথক স্থান থেকে তাদের আটক করে পুলিশের ঢাকা মেট্রোপলিটনের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

রোববার তাদের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদেরকে আটকের পর তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদ করা হয়। রোববার রাতে তাদের পরিবার ও জেলা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ পপুলার বিডিনিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের আরো একজনকে গাড়ীতে তুললেও এনায়েতপুর এলাকায় নামিয়ে দেয়া হয়। ওইসময় পুলিশের এই ইউনিট তাকে প্রশাসনের লোক বলে নিশ্চিত করলেও অতিউৎসাহীরা কয়েকদিন ধরে অপপ্রচার চালায়।

বিজ্ঞাপন

পুলিশের পক্ষ থেকেও ২৪ ঘন্টার মধ্যে তিন তরুণের পরিবারকে নিশ্চিত করা হয়। তারপরও পরিবারের বরাত দিয়ে সাদা পোশাকধারী বলে হাজীগঞ্জের সাংবাদিকদের অবহিত করে বিভিন্ন পোস্ট করেন একটি চক্র।

এদিকে পপুলার বিডিনিউজ থেকে তিন তরুণকে আটকের বিষয়টি শুক্রবার সকালে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আটককৃত আবু রায়হান মিয়াজী, ফারদিন রহমান ও শাকিল আহমেদ একটি সামাজিক সংগঠনের সদস্য। তাদের একটি ফেইসবুক পেইজ এবং ফেইসবুক গ্রুপ রয়েছে। এই গ্রুপে হাজীগঞ্জের আরো ২০ থেকে ২৫ জন সদস্য রয়েছেন।

বিজ্ঞাপন

তাদের গ্রুপ ও পেইজ ঘেঁটে দেখা গেছে, একটিতে তারা বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখলেও অন্যটিতে ধর্মীয় ও রাষ্ট্র নিয়ে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট করতেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা