চাঁদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায়

আজকে মানুষ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও গ্যাস, বিদ্যুৎ না পেয়ে দিশেহারা: অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া

মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ মে ৩১, ২০২৪ | ৬:২৬
Link Copied Successfully!
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশ স্বপ্নদ্রষ্টা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে চাঁদপুর জেলা বিএনপি।
শুক্রবার বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে আলোচনা সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতৃবৃন্দ সভাস্থলে উপস্থিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগ) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। তিনি বক্তব্যে বলেন, চাঁদপুরের মাটি বিএনপির ঘাটি,বেগম খালেদা জিয়ার ঘাটি,তারেক রহমানের ঘাঁটি। শহীদ জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে এদেশে স্বাধীন হতোনা। আজকে দেশে আইনের শাষন নেই। আজকে মানুষ দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারনে দিশেহারা। ঠিকমতো গ্যাস, বিদ্যুৎ পাচ্ছে না।
তিনি বলেন, সরকারের পালিত চামচারা ফেসে গেছে। আজকে জনগণ আজিজ বেনজিরের বিচার করবে। বিএনপি অচিরেই ক্ষমতায় আসবে।বিএনপি ক্ষমতায় আসলে আমরা অক্ষরে অক্ষরে সব কিছুর বিচার করবো। আজকে ভারতে শিরোনাম কি? মোদি এখন শেখ হাসিনাকে অনুসরণ করেছে।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে জেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি ও সাংগঠনিক সম্পাদক হাজী মোশাররফ হোসেনের পরিচালনায়
বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা রাশেদা বেগম হীরা, এম এ হান্নান, সহ-সভাপতি ডাঃ শামিম আহমেদ সরকার, জসিম উদ্দিন খান বাবুল, শুক্কুর পাটওয়ারী, দেওয়ান শফিকুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ,  সহ-সভাপতি আফজাল হোসেন, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা মহিলাদলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হযরত আলী ঢালী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু