মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা 

সুমন আহমেদ
আপডেটঃ মে ২৯, ২০২৪ | ৬:০৯
Link Copied Successfully!
মতলব দক্ষিণ উপজেলা সদরের কেএফটি কলেজিয়েট স্কুলের উদ্যোগে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রবিবার সকাল সাড়ে দশটায়  বালিকাদের এবং বেলা সাড়ে এগারোটায় বালকদের  কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে দুটি ধাপে এ  সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের পূর্বে  কেএফটি কলেজিয়েট স্কুলে আগত জিপিএ ৫ প্রাপ্ত সকল ছাত্র ছাত্রীদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলওয়াত করেন ৭ম শ্রেনীর ছাত্র জুনায়েদ ইসলাম ও গীতা পাঠ করেন ৯ম শ্রেণির ছাত্রী সুপ্তী ঘোষ। পরে কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের সভাপতি ও মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন। তিনি  স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠার ২ বছরের মধ্যে কেএফটি কলেজিয়েট স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়াসহ প্রতিষ্ঠানের বিভিন্ন ইতিবাচক দিকগুলো তুলে ধরেন।
অন্যন্য বৈশিষ্ট্য ও  শিক্ষাব্যবস্থা নিয়ে সূচনা বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের রেক্টর জাকির হোসেন কামাল। তিনি আরো বলেন, এক ঝাঁক তরুন দক্ষ ও মেধাবী শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। ইতিমধ্যে  প্রতিষ্ঠার ২ বছরের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। জাতীয় পর্যায়ে ইংরেজিতে বক্তব্য প্রদানে ৮ম শ্রেণির ছাত্রী সামিয়া দেশ সেরা নির্বাচিত হয়ে কেএফটি কলেজিয়েট স্কুল এবং  চাঁদপুরের সুনাম অর্জন করেছে।ভবিষ্যতে আরো ভাল ফলাফল অর্জনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সমাপনী বক্তব্যের মাধ্যমে  প্রতিষ্ঠানের অধ্যক্ষ  কর্নেল বাবর মোঃ সেলিম কৃতি শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনাসহ কেএফটি কলেজিয়েট স্কুলের এগিয়ে যাওয়ার এবং সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন।
অভিভাবক ও শিক্ষকদের মধ্যে অনুষ্ঠানে তাদের অনুভূতি প্রকাশ করেন কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার মোঃ সোহেল, অভিভাবক মোশাররফ হোসেন, মিজানুর রহমান ও ডিংগাভাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র ইসতেয়ার আহমেদ সাফি। মনোমুগ্ধকর এমন সুন্দর অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ায় তারা কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষক মন্ডলী, পরিচালনা পর্ষদ এবং সংশ্লিষ্ট সকলের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন শিক্ষার্থী আনিসা আক্তার নাদিয়া, সামিয়া, আর সামিউল ইমাম স্পর্শ ও কৌশিক ঘোষ।
সবশেষে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদেরকে ক্রেস্ট ও সন্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর জেলার কচুয়া, চাঁদপুর সদর, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ