নাতনির হাত ধরে ভোট দিতে এলেন শতবর্ষী নারী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৯, ২০২৪ | ২:৫০
Link Copied Successfully!

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্ডা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নাতনি নারগিস আক্তারের হাত ধরে ভোট দিতে এসেছেন ১০৫ বছরের শরিফা বিবি। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা থর থর করে কাঁপছিলেন।

বুধবার (২৯ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ভোট দিতে আসেন তিনি।

এ বিষয়ে নাতনি নারগিস আক্তার বলেন, ‘ভোট দিতে আসবেন বলে কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে বসেছিলেন দাদি। ছোটবেলা থেকে দেখে আসছি, ভোট উৎসব নিয়ে দাদির ভীষণ আগ্রহ।’

কথা হয় শতবর্ষী নারী শরিফা বিবির সঙ্গে। তিনি বলেন, ‘ভোট দিতে কেন্দ্রে আসতে আমার খুব ভালো লাগে। ভোট দিতে আসলে পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকে। আমার মতে, ভোট দিতে না এলে ভোটটা নষ্ট হবে। তাই কষ্ট করে হলেও ভোট দিতে এসেছি।

বিজ্ঞাপন

অশ্রুসিক্ত চোখে শরিফা বিবি আরও বলেন, ‘এখন বয়স হয়েছে, মনে হচ্ছে এটাই শেষ ভোট।’

শরিফা বিবি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্ডা এলাকার মৃত ছাদাই সরদারের স্ত্রী। তিনি ৮ ছেলের জননী। তার মধ্যে তিন ছেলে মারা গেছেন।

সরেজমিনে ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষের পাশাপাশি নতুন তরুণ ভোটার থেকে শুরু করে এবার ছিল বয়োবৃদ্ধাদের ভিড়ও। কেউ নতুন শাড়ি পরে, কেউ সালোয়ার-কামিজ পরে ভোট দিতে এসেছেন। বিভিন্ন দলের প্রার্থীরা তাদের ভোটার নম্বর খুঁজে বের করে ভোট প্রদানে সহায়তা করছেন।

বিজ্ঞাপন

ডামুড্যা উপজেলার সিড্ডা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম সারোয়ার বলেন, ‘আমার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩৫৪টি। এরমধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১৮৯টি, মহিলা ভোটার সংখ্যা ১ হাজার ১৬৫টি। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রটিতে ভোট পড়েছে ১৮ শতাংশ।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে শরীয়তপুরের ডামুড্যা ও গোসাইরহাট উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুই উপজেলার মোট ৮৮টি কেন্দ্রে ও ৭১৭টি কক্ষে ইভিএমে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেট, বিজিবি সদস্য ও র‍্যাবের টহল টিমসহ পুলিশ-আনসার মোতায়েন রয়েছে। দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ১০ জন প্রার্থী। দুই উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৮৩৮ জন। গোসাইরহাট উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হয়েছেন এমদাদ হোসেন বাবলু মৃধা।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ