বসতঘরে ঢুকে দাদী-নাতীকে কুপিয়ে খুন, নাতনী গুরুতর আহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৮, ২০২৪ | ১০:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরাদ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে বসতঘরে ঢুকে কুপিয়ে দাদী ও নাতীকে খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেক নাতনী। সোমবার দিবাগত রাত ১ টার দিকে বাকিলা ইউনিয়নের রাধাসা গ্রামের বকাউল বাড়ীতে এই ঘটনা ঘটে। বাড়ীর তিন পরিবারের পুরুষ সদস্যরা প্রবাসে ছিল।

নিহত হামিদুন্নেছার ছোট ছেলের স্ত্রী পপুলার বিডিনিউজকে বলছেন, বোরকা পরে এক যুবক ঘরের দরজা ভেঙে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে দাদী হামিদুন্নেছা (৭০) নিহত হয়। আর নাতী আরাফাত হোসেন (১২) হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে নাতনী হালিমা আক্তার মিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

মিম শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও তার ভাই আরাফাত একই বিদয়ালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। মা শাহিনা বেগম পপুলার বিডিনিউজকে বলেন, তার চার সন্তান। দুই সন্তান তাদের দাদুর কাছে ঘুমিয়ে ছিল।

বিজ্ঞাপন

বাড়ীর চাচাতো ভাই আবদুল গণি বলেন, হত্যার পেছনে দুইটি কারণ থকতে পারে। একটি মিমকে ইভটিজিং করার প্রতিবাদ করেছে পরিবার। অন্যটি গ্রামের কয়েকজন তাদেরকে ভাড়াটিয়া লোক দিয়ে হত্যার হুমকী দিয়েছে বলে দাবী করা হয়।

ইউপি সদস্য মো. অরুণ পপুলার বিডিনিউজকে জানান, রাতে হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরিবারে তিন পুরুষ সদস্য প্রবাসে থাকে। দাদীকে জবাই করে হত্যা করা হয়। আর নাতী-নাতনীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। হাসপাতালে নেয়ার পর নাতী মারা যান। তার জিহ্বা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ দুইটি হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাস্থলে পিবিআই ও পুলিশের তদন্ত টিম কাজ করছে।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে পপুলার বিডিনিউজকে বলেন, এটি ডাকাতির ঘটনা হতে পারে না। হত্যার পেছনে তিনটি কারণ থাকতে পারে। সেই সব সূত্র ধরে তদন্ত কাজ চলছে। ইভটিজিং, পরকীয়া ও এক নাতনীর দ্বিতীয় বিয়ে নিয়ে পারিবারিক দ্বন্দ্বের আঁচ পাওয়া গেছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা