কচুয়ায় চোরাইকৃত অটোরিক্সা’সহ গ্রেফতার চার

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ মে ২৬, ২০২৪ | ৪:২৩
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়া থানা পুলিশ চোরাইকৃত ১টি অটোরিক্সাসহ চোর চক্রের ৪সদস্য কে গ্রেফতার করেছে।
শনিবার দুপুরে উপজেলার ৮ নং কাদলা ইউনিয়নের গুলবাহার বাবুলের বাপের ব্রীজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
কাদলা ইউনিয়নের কচুয়া টু কাশিমপুর সড়কের গুলবাহার চৌরাস্তা বাবুলের বাপের ব্রীজের উপর থেকে স্থানীয় লোকজন একটি চোরাই ব্যাটারি চালিত অটোরিকশাসহ ৪জন চোরকে  আটকের পর কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানকে অবহিত করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এস আই (নি:) যশমন্ত মজুমদারকে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পাঠান।
এস আই যশমন্ত মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে ওসির দিকনির্দেশনায় কাদলা ইউনিয়নের গুলবাহার চৌরাস্তা বাবুলের বাপের ব্রীজের উপর পৌঁছলে উপস্থিত লোকজন জানায়, সিএনজির পেছনে চোরাই অটোরিক্সাটি দড়ি দিয়ে বেঁধে চোরচক্র বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ।এসময় স্থানীয় লোকজন ১টি সিএনজি যাহার আনুমানিক মূল্য -৩,৫০,০০০ (তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা),চোরাই অটোরিক্সা যার আনুমানিক মূল্য -৬০,০০০ (ষাট হাজার টাকা) সহ  ৪জন চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
গ্রেফতারকৃত আসামিরা হলো চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৬ নং চর ভৈরবী ইউনিয়নের দক্ষিণ বগুলা গ্রামের বিল্লাল হোসেন মৌতাহিতের ছেলে মাছুম হোসেন (২৬), মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিগাঁও গ্রামের খলিলুর রহমানের ছেলে বাবু সিকদার (২৭), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলী গ্রামের মান্নান মিয়ার ছেলে রমজান (৩২), কচুয়া উপজেলার পলাশপুর শীল বাড়ির মৃত ইন্দ্রলাল চন্দ্র শীলের ছেলে রিপন চন্দ্র শীল (৪২)।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা