অনলাইনে ইলিশ ক্রয়ে প্রতারক হতে সাবধান!

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৫, ২০২৪ | ৬:৩২
Link Copied Successfully!
সম্প্রতি সময়ে চাঁদপুর জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সভাগুলোতে অনলাইনে ইলিশ ক্রয়ে প্রতারণার বিষয়ে অভিযোগ উঠেছে। এই বিষয়টি গুরুত্ব দিয়ে প্রতিরোধ করার জন্য কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অনলাইনে ইলিশ বিক্রির বিষয়ে বিরোধীতা নয়, শৃঙ্খলায় আনার জন্য প্রচেষ্টায় প্রকৃত মৎস্য ব্যবসায়ীরা সহযোগিতায় এগিয়ে আসছেন।
চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ‘অনলাইনে ইলিশ ক্রয়ে প্রতারক হতে সাবধান!’ হওয়ার জন্য সতর্কতা হিসেবে ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন।
জেলা পুলিশ জানায়, ইদানিং চাঁদপুর জেলা পুলিশের নিকট বিভিন্ন মাধ্যমে অভিযোগ আসছে ফেসবুক এ ইলিশ বিক্রির নামে পেজের মাধ্যমে দেশী-বিদেশী ইলিশ ক্রেতাগণকে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে, তাজা ইলিশের ছবি দিয়ে, বিভিন্ন লোভনীয় অপার দিয়ে ইলিশ মাছ ও ইলিশের ডিম বিক্রির কথা বলে অগ্রিম টাকা নিয়ে গ্রাহকদের সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। এমন অভিযোগ পুলিশ অনুসন্ধান করে জানতে পারে এসব পেজ চাঁদপুর থেকে পরিচালিত নয়।
জেলা পুলিশ অনুসন্ধান করে যেসব পেজ ব্যবসায়ীদের মাধ্যমে পরিচালিত হয় এবং আইডি সনাক্ত করা হয়েছে, সেসব পেজ থেকে প্রতারণা করলে এবং পুলিশের নিকট অভিযোগ করলে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁদপুর মৎস্য বনিক সমিতির সদস্যদের আওতায় অনলাইন ভিত্তিক তালিকাভুক্ত মাছ ব্যবসায়ীদের ফেসবুক পেজগুলো হচ্ছে-(সানাউল্ল্যা অধীন) মাছের মেলা, চাঁদপুরের রূপালী ইলিশের বাজার, চাঁদপুর রুপালি ইলিশ, চাঁদপুর ইলিশ বাজার, চাঁদপুর তাজা ইলিমের বাজার (জুরা), চাঁদপুরের ইলিশ, Freshponno, আস সুন্নাহ হালাল উপার্জন, Ruhama Foods । (মো. মাসুদ রানার অধীন) Chandpur Fish, মেসার্স আলম ট্রেডার্স, ফ্রেস মৎস্য ভান্ডার, তাজা Fish, Rarjan Akter, চাঁদপুরের মাছের বাজার, Exceptional Tea & Products, Pankhiraz, Nogodbazar Onlice Shopping, পাঁচ মিশালী, ইলিশ বাড়ি। মো. সিদ্দিক আলী প্রধানিয়ার অধীন: TAZA ILISH Aussle BAZAR। আবদুল বারী জমাদার মানিক এর অধীন: ইনটাইম ম্যানেজমেন্ট। গিয়াস উদ্দিন খান রিপনের অধীন : মেসার্স খান এন্টারপ্রাইজ, ইলিশ ভাইয়া চাঁদপুর, ইলিশ তনয়া, রূপালী বাজার, মাছ বিচিত্রা, অর্গানিক ভাইয়া, বহরিয়া ফিস।
চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আবদুল বারী জমাদার মানিক বলেন, ইলিশ ও অন্যান্য মাছ বিক্রির জন্য আমাদের উপরোক্ত পেজ চিহ্নিত করা হয়েছে। সেগুলো ছাড়াও তালিকায় অন্তর্ভূক্তির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তালিকা বর্হিভূত অন্যান্য অনলাইন পেজ থেকে সংশ্লিষ্টদের ইলিশ ক্রয়ের বিষয়ে প্রতারক হতে সতর্ক থাকতে হবে। জেলা পুলিশ সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত। যে কোন প্রয়োজনে জেলা পুলিশের হটলাইন নম্বর (০১৩২০১১৬৮৯৮) যোগাযোগ করতে পারবেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা