চাঁদপুরে ডিবি পরিচয়ে চাঁদাবাজির সময় পাঁচ যুবক আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৬, ২০২৪ | ৬:১১
Link Copied Successfully!

চাঁদপুরে সড়কে সাধারণ মানুষকে অবরুদ্ধ করে চাঁদাবাজি করার সময় ডিবি পুলিশ পরিচয় দেওয়া ৫ প্রতারক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল বুধবার রাতে সদর উপজেলার রামপুর ইউনিয়নের মধুরোড রেল স্টেশনের পাশে তল্লাশির নামে চাঁদাবাজিকালে তাঁদের আটক করা হয়।

বৃহস্পতিবার এসব তথ্য জানান চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন। এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘স্থানীয়রা সংবাদ দিলে একটি সিএনজি অটোরিকশাসহ ৫ যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। এর আগে লোকজন তাঁদের ঘটনাস্থলে আটকে রাখে।’

আটক যুবকরা হলেন- জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গোবিন্দিয়ার নাজির হোসেন (৩৬), শাহরাস্তির উয়ারুকের মহিবুল ইসলাম (৩০), মতলব দক্ষিণের দিদার খান (৪২), শরিফুল্লা প্রধানিয়া (৪০) ও সদরের মান্দারি এলাকার খোকন সর্দার (৪০)।

বিজ্ঞাপন

মধুরোড স্টেশন এলাকার ব্যবসায়ী অলী আহমদ বেপারী বলেন, ‘রেলস্টেশনের ক্যান্টিনের পাশে পাকা রাস্তার ওপর চাঁদপুর-থ-১১৪২২৫ নাম্বার প্লেটের সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওৎ পেতে ছিল ৫ যুবক। তাঁরা ‘প্রেস অ্যান্ড অ্যান্টি-করাপশন’ লেখা কটি গায়ে দিয়ে এখানে এসে অবস্থান নেয়। তাঁদের আচার–আচরণে সন্দেহ হলে সবাই অবরুদ্ধ করে পুলিশকে খবর দেই।’

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক মীর বলেন, ‘আটক ৫ জন ‘‘প্রেস অ্যান্ড এন্টি-করাপশন’’ লেখা কটি গায়ে দিয়ে সাধারণ লোকজনকে অবরুদ্ধ করছিল। স্থানীয় লোকজন জানিয়েছে তাঁরা ডিবি পুলিশ পরিচয় দিয়েছে। পরে লোকজন তাঁদের আটক করে আমাদের জানায়। বর্তমানে অটোরিকশাসহ তাঁরা থানা হেফাজতে রয়েছে। তাঁদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।’

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা