বিয়ের পিঁড়িতে বসছেন জায়েদ খান

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৬, ২০২৪ | ১১:৫৫
Link Copied Successfully!

ঢালিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ জায়েদ খান। এই তারকার বিয়ে নিয়ে আগ্রহের শেষ নেই তার ভক্তদের। বেশ কয়েকবারই তিনি জানিয়ছেন, অসংখ্য নারী ভক্ত নাকি তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন।

সম্প্রতি বিয়ের গুঞ্জন ছড়িয়েছে জায়েদের। তবে তার বিয়ের খবর সত্যি হলে মন ভাঙবে অনেক নারীর। সামাজিক যোগাযোগমাধ্যমে জায়েদের বিয়ের খবরটি জানিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। আর এতেই শোরগোল বেধেঁছে নেটদুনিয়ায়।

 

বিজ্ঞাপন

ফেসবুকে জায়েদের সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন জয়। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘অসাধারণ পরিবর্তন। মুগ্ধ আমি। জায়েদের কিন্তু বিয়ে হয়ে গেছে।’

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটাই ছড়িয়ে পড়েছে জায়েদের বিয়ের খবর। এরপরই পোস্টের মন্তব্যের ঘরে তাকে শুভকামনা জানাচ্ছেন অনেকেই। কারও মতে, প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন। আবার কারও মতে, এক চিত্রনায়িকাই হয়েছেন তার ঘরণী। অনেকেই আবার বিষয়টিকে ‘মজা’ হিসেবে নিয়েছেন।

বিয়ষটির সত্যতা জানতে চাইলে গণমাধ্যমে জায়েদ বলেন, ‘ধুর! ফাঁকা আওয়াজ।’ পরে তিনি আরও বলেন, ‘আলোচনায় থাকতে এগুলো। খামাখা।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই বিভিন্ন দেশে যাচ্ছেন জায়েদ। অংশ নিচ্ছেন স্টেজ পারফর্মেন্সে। মে মাসের শেষ সপ্তাহেই লন্ডনে শো আছে তার। এ ছাড়া ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে নগদের জন্য করা তার বিজ্ঞাপনও রয়েছে বেশ আলোচনায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা