চাঁদপুরে এসএসসিতে শীর্ষে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১২, ২০২৪ | ৭:২০
Link Copied Successfully!

স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)’র ফল প্রকাশ হয়েছে। এতে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন চাঁদপুর জেলা সদরে ফলাফলের শীর্ষ রয়েছে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় অবস্থানে রয়েছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

রবিবার (১২ মে) দুপুরে এসব বিদ্যালয় থেকে প্রাপ্ত ফলাফল থেকে এসব তথ্য জানাগেছে। হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশগ্রহন করেছে ২০৯জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ২০৮জন। পাশের হার ৯৯.৫২%। জিপিএ ফাইভ পেয়েছে ১৭৮জন। আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশগ্রহন করেছে ৮০৮জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ৭৮৬জন। পাশের হার ৯৭.১৫%। জিপিএ ফাইভ পেয়েছে ২১৬জন। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশগ্রহন করে ২৩২জন। উত্তীর্ণ হয়েছে ২২৩জন।

পাশের হার ৯৬.৫৪%। জিপিএ ফাইভ পেয়েছে ৯৮জন। হাসান আলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, বরবারই আমাদের বিদ্যালয় ভাল ফলাফল করে। শিক্ষক, অভিভাবকসহ সকলের আন্তরিক প্রচেষ্টায় আমাদের এই অর্জন। আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, জেলা সদরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান এটি। আমাদের প্রচেষ্টা থাকে সব সময় ভাল ফলাফল করার জন্য। আমাদের এই অর্জনে পরিচালনা পর্ষদ, শিক্ষকসহ সকলের অক্লান্ত পরিশ্রম রয়েছে।

বিজ্ঞাপন

সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম বলেন, করোনাকালীন প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি প্রতিষ্ঠানটি। তারপরেও ভাল ফলাফল করেছে। এই শিক্ষার্থীরাই আগামী স্মার্ট বাংলাদেশ গড়ায় অগ্রণী ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা