ট্রেনের নিচে পড়ে দুই খণ্ড হলো পুলিশ কর্মকর্তার দেহ!

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৩, ২০২৪ | ৬:৪৮
Link Copied Successfully!

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কেটে সাহিদুর রহমান (৫৬) নামে মোটরসাইকেলে থাকা পুলিশের (এসআই) উপ-পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। নিহত ওই পুলিশ কর্মকর্তা উপজেলার মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে সর্বশেষ কর্মরত ছিলেন।

শুক্রবার (৩ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, এসআই সাহিদুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন শেষে তার নিজ মোটরসাইকেলে করে কর্মস্থল মাজিহাট পুলিশ ক্যাম্পে ফিরছিলেন। এসময় ঘটনাস্থলের একটি অরক্ষিত রেলকসিং পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা দর্শনাগামী একটি মালবাহী ট্রেনের নীচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেল চালকের দেহ দুই ভাগ হয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক হারুন অর রশিদ মৃধা বলেন, ‘শুক্রবার দুপুর দেড়টার দিকে এসআই সাহিদুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তা ট্রেনে কেটে নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে রেল পুলিশ।

তিনি আরও বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা এমন একটি অরক্ষিত ও অনুমোদনহীন রেল ক্রসিং পার হয়ে যাওয়ার সসময় কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখছে রেল পুলিশ’।

মিরপুর ও ইবি সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, ‘গত এক বছর আগে এসআই সাহিদুর মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মস্থলে যোগদান করেন। তিনি ক্যাম্পের কোয়াটারেই থাকতেন। তার পরিবার পরিজন নিজ গ্রামের বাড়ি নড়াইল সদর উপজেলার ডোয়াতলা গ্রামে বসবাস করেন।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ