বলিউড ছাড়তে রাজি ক্যাটরিনা

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৫, ২০২০ | ১২:০২
Link Copied Successfully!

সংসার বনাম কেরিয়ার। এই লড়াইয়ে বলিউডের বেশিরভাগ নায়িকার মতই ক্যাটরিনা বেছে নেবেন প্রথমটাকেই। বলিউডের ধুম গার্ল জানিয়েছেন, তাঁর ভালোবাসার মানুষের জন্য কেরিয়ার ছেড়ে দিতে রাজি তিনি। ক্যাটরিনা এক অনুষ্ঠানে এসে বলেন, কেরিয়ার, সংসার দুটোকেই সমান গুরুত্ব দিয়ে বজায় রাখার ক্ষমতা মহিলাদের আছে। তাঁরও সেটাই পছন্দ। তিনি মনে করেন, কেরিয়ার, সংসার দুটোকেই তিনি সমানভাবে সামলাতে পারবেন। তবে দুটোর মধ্যে যদি একটাকে বেছে নিতে হয় তাহলে তিনি বেছে নেবেন বিয়ে, সংসার, সন্তানকেই।

ওয়েব ডেস্ক: সংসার বনাম কেরিয়ার। এই লড়াইয়ে বলিউডের বেশিরভাগ নায়িকার মতই ক্যাটরিনা বেছে নেবেন প্রথমটাকেই। বলিউডের ধুম গার্ল জানিয়েছেন, তাঁর ভালোবাসার মানুষের জন্য কেরিয়ার ছেড়ে দিতে রাজি তিনি। ক্যাটরিনা এক অনুষ্ঠানে এসে বলেন, কেরিয়ার, সংসার দুটোকেই সমান গুরুত্ব দিয়ে বজায় রাখার ক্ষমতা মহিলাদের আছে। তাঁরও সেটাই পছন্দ। তিনি মনে করেন, কেরিয়ার, সংসার দুটোকেই তিনি সমানভাবে সামলাতে পারবেন। তবে দুটোর মধ্যে যদি একটাকে বেছে নিতে হয় তাহলে তিনি বেছে নেবেন বিয়ে, সংসার, সন্তানকেই।

বলিউডে যখন তাঁর দাম কোটি টাকা, তখন কোটির মহিলার পছন্দ সংসার, সন্তান মানুষ করা। আর তার জন্য তিনি ছেড়ে দিয়ে রাজি আছেন বলিউডের লোভনীয় কেরিয়ারও। কেরিয়ার সচেতন ক্যাটরিনার মুখে এমন কথাই শোনা গেল। আদ্যন্ত পেশাদার ক্যাটের গলায় এমন স্বরে অনেকে অবাক হলেও তাঁর ঘনিষ্ঠমহল মোটেও অবাক নয়। কারণ রণবীরের সঙ্গে সম্পর্কের সময় ক্যাটরিনা যে কতটা সিরিয়াস ছিলেন সেটা তাঁর ঘনিষ্ঠমহল জানে।

বিজ্ঞাপন

রণবীরের সঙ্গে সম্পর্ক চলাকালীন ক্যাট নাকি বলেছিলেন, শ্যুটিংয়ে মেকআপ চড়িয়ে অভিনয়ের চেয়ে সন্তানদের বড় করে তোলা, ঘর গোছাতেই তাঁর বেশি ভাল লাগে। কারণ সেখানে ভালবাসার মানুষটার জন্য অনেক কিছু করার আছে। ক্যাটরিনা আরও বলেন, আমি বিশ্বাস করি, প্রত্যেক নারীর উচিত, নিজের মন যা বলছে, সেটাই করা। একই সঙ্গে তিনি বলেন, তিনি যে করেন সবার আগে নিজের মনকে প্রশ্ন করেন। আর মনই নাকি ক্যাটরিনাকে বলে, সংসারকেই বেছে নিতে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা