৫ মিলিয়ন ডলারে মুক্তি পেয়েছে এমভি আব্দুল্লাহ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২৪ | ৫:৩৭
Link Copied Successfully!

পাঁচ মিলিয়ন ডলার মুক্তিপণ দেওয়ার পর ছিনতাই হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ ও এর ২৩ জন ক্রুকে ছেড়ে দিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। রোববার (১৪ এপ্রিল) ভোরে তাদের মুক্তি দেওয়া হয়।

আব্দি রাশিদ ইউসুফ নামে এক জলদস্যু রয়টার্সকে বলেন, দুই রাত আগে আমাদের কাছে টাকা আনা হয়েছে। টাকাগুলো জাল কিনা তা আমরা যাচাই করে দেখেছি। এরপর আমরা টাকাগুলো বিভিন্ন দলে ভাগ করে সরকারি বাহিনীর হাত থেকে বাঁচতে নিজেরা চলে যাই। জাহাজটির সব ক্রুকেও ছেড়ে দেওয়া হয়েছে।

সামুদ্রিক সূত্রগুলো বলছে, জলদস্যুরা হয়তো ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর হামলার কারণে সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে আজ ভোর ৩টা ৪৫ মিনিটে এমভি আবদুল্লাহ সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্তি পেয়ে দুবাই বন্দরের দিকে যাত্রা শুরু করে। এর আগে হেলিকপ্টার দিয়ে দস্যুদের কাছে ডলার পাঠানো হয়। ডলার পাওয়ার পরই জাহাজ ও জিম্মি ২৩ নাবিককে মুক্তি দেয় দস্যুরা।

সোমালিয়ার জলদস্যুদের থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জাহাজটি দুবাই পৌঁছাতে ৫ থেকে ৭ দিন লাগতে পারে। দুবাই পৌঁছার পর জাহাজে থাকা ৫৫ হাজার টন কয়লা খালাস করা হবে। আর কয়লা খালাসের পর জাহাজটি চট্টগ্রামে চলে আসতে পারে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জিম্মি অবস্থা থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিক চাইলে জাহাজ চালিয়ে চট্টগ্রামে আসতে পারে অথবা তারা যদিস বিমানে করে দুবাই থেকে চট্টগ্রামে আসতে চায় সেই সুযোগও দেওয়া হবে। এসবের সবই নির্ভর করছে নাবিকদের ইচ্ছের ওপর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা