নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেফতার চার, ভিডিও শেয়ার না করতে পুলিশের অনুরোধ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৫, ২০২০ | ১১:৩০
Link Copied Successfully!
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আরও দুইজনকে আটক করেছে র‍্যাব।

এর মধ্যে নারায়ণগঞ্জ থেকে আটক যুবকের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মুখপাত্র আশিক বিল্লাহ।

এর আগে গতরাতে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বেগমগঞ্জ উপজেলা থেকে দুই জনকে আটক করে করেছিল পুলিশ।

বাকিদের গ্রেফতারে জেলা পুলিশের পাশাপাশি কাজ করছে র‍্যাব এবং পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

নির্যাতনের শিকার নারী গতরাতে আটক ওই দুইজনের ঘটনায় সম্পৃক্ত থাকার কথা পুলিশকে জানিয়েছেন বলে জানান বেগমগঞ্জ থানার ওসি মোঃ হারুন-অর-রশীদ চৌধুরী।

পুলিশ জানায়, মাস খানেক আগে উপজেলার স্থানীয় কয়েকজন যুবক ওই গৃহবধূকে নির্যাতন করে।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে গতকাল থেকে আলোচনা শুরু হয়, আর মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ঘটনার বিচার দাবি করে।

বিজ্ঞাপন

এরপর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আলমগীর হোসেন বেগমগঞ্জ থানার ওসিকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

পরে পুলিশ ওই ভিডিও দেখে দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের পাশাপাশি ভিক্টিমকে তার বোনের বাড়ি থেকে উদ্ধার করে।

আজ নোয়াখালীর জেলা সদর হাসপাতালে ওই নারীর মেডিকেল পরীক্ষার কথা রয়েছে।

এদিকে, ওই ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী নয় জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া নির্যাতনের ওই ভিডিও ছড়িয়ে পড়া ঠেকাতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করেন ওই নারী।

গতকাল সন্ধ্যার পর থেকে ঘটনাটির দেড় মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার বর্বরতা এবং ২০-২৫ দিন ধরে বিষয়টি ধামাচাপা থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে সাধারণ মানুষ।

তবে ভিডিওটি শেয়ার না করতে অনুরোধ জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাউকে এই ভিডিও শেয়ার করতে দেখা গেলে বা এই ভিডিও ছড়িয়ে দেয়ার পেছনে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

সূত্র:-বিবিসি বাংলা

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা