চাঁদপুরে থানায় গিয়ে পেটে ছুরিকাঘাতে যুবকের আত্মহত্যার চেষ্টা: ঢাকায় প্রেরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৩, ২০২৪ | ৩:১৬
Link Copied Successfully!
চাঁদপুরে কিশোরীকে উদ্ধারের পর স্বামী দাবী করে থানায় গিয়ে পেটে ছুরিকাঘাতে যুবকের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। গুরুতর আহত সুজন গাজীকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরে কুমিল্লা থেকে রাতেই তাকে ঢাকায় রেফার করা হয়।
বুধবার রাতে চাঁদপুর সদর মডেল থানায় এই ঘটনা ঘটে।
পুলিশের দেয়া তথ্যানুযায়ী, পুলিশের উপ-পরিদর্শক আবদুল আলিম মঙ্গলবার দুপুরে শহরের ব্যাংক কলোনীতে সুমন গাজীর ভাড়া বাসা থেকে কিশোরীকে উদ্ধার করে। ওইসময় ছেলের মামাকে আটক করে। পরে থানা পুলিশ বিকালে মাকে আটকে মামাকে ছেড়ে দেয়। মাকে আটক রাখার পর সন্ধ্যায় সুমন গাজী পুলিশের ডাকে সাড়া দিয়ে হাজির হয়। পরে থানায় উপস্থিত সবার সামনে উদ্ধারকৃত কিশোরী তার স্ত্রী দাবী করেন। এবং তার নতুন বউকে কেন থানা নেয়া হয়েছে বলে উত্তেজিত হয়ে সাথে থাকা ছুরি দিয়ে পেটে আঘাত করে।
আহত সুমন গাজীর বোন জানান, থানায় ডেকে নিয়ে তার ভাইকে একটি থাপ্পড় দেয় পুলিশের এক কর্মকর্তা। তারপর পরই সুমন গাজী পেটে ছুরিকাঘাত করে। ওই কিশোরীর সাথে গেলো শুক্রবার বিয়ে হয় বলে দাবী তার।
এদিকে একই শহরের কিশোরীর বাবা মমিন গাজী বলেন, তার মেয়ে রঘুনাথপুর হাজী এ করিম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ২৪ মার্চ রাতে শিক্ষার্থী নিখোঁজ হয়। ১ এপ্রিল চাঁদপুর সদর মডেল থানা একটি নিখোঁজ ডায়েরী করেন।
এমন ঘটনা প্রসঙ্গে চাঁদপুর সদর সার্কেল ইয়াছিন আরাফাত বলেন, সুমন গাজীর বিরুদ্ধে এখনও কোন আইনানুগ ব্যবস্থা নেয়া হয়নি। একটি ঘটনার ভিতর আরেকটি ঘটনার সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত কাজ শেষ হলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা