
চাঁদপুর লঞ্চঘাটে ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
Link Copied Successfully!


চাঁদপুর ঈদকে সমানে রেখে যাত্রী সুবিধার্থে চাঁদপুর লঞ্চঘাট থেকে ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদ সরকার। উচ্ছেদকৃত ব্যাবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ৩ টি হোটেল, কনফেশনারী, মুদি দোকানসহ ৩০ টি স্থাপনা।


চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. শাহদাত হোসেন জানান, ৬৮ শতাংশ সম্পত্তির উপর ৩০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে তিনটি পাকা স্থাপনা রয়েছে। সেগুলোও ভাঙ্গার কাজ চলছে।








