নোয়াগাঁও সপ্রাবি’র সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মহিউদ্দিন

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ মার্চ ২৬, ২০২৪ | ৯:৫৩
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ৭৪ নং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার কচুয়া ব্যুরো ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন।

মঙ্গলবার সকালে বিদ্যালয় অফিস কক্ষে ইউপি
সদস্য আব্দুল জলিলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল মোতালেবের সঞ্চালনায় অভিভাবকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে অভিভাবক সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিনকে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো.
মহিউদ্দিন, সদস্য মো. শাহজালাল, শারমিন আক্তার, সুমি আক্তার ও খাদিজা আক্তার। শিক্ষক প্রতিনিধি মো. ফারুক হোসেন ও ইসমাইল হোসেন, দাতা সদস্য মো. মাঈন উদ্দিন তালুকদার, সদস্য সচিব প্রধান শিক্ষক আব্দুল মোতালেব।

বিজ্ঞাপন

নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমাকে আপনারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটে নির্বাচিত করেছেন। এইজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সাথে নিয়ে এই বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নসহ
শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাবো।এই প্রতিষ্ঠানটি দু’টি ভবন ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। নতুন ভবনের জন্য একধাপ কাজ এগিয়ে নিয়েছি।

অচিরেই কচুয়ার সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপির সহযোগিতায় নতুন ভবন উপহার দেওয়া হবে। প্রাচীন এ বিদ্যাপীঠটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এলাকাবাসী সহ বিদ্যালয়ের
অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। পাশাপাশি সকল অভিভাবকগণ আমার এ প্রচেষ্টার সারথি হয়ে আমাকে সার্বিক সহযোগীতা করবেন
এটাই আমার প্রত্যাশা।

উল্লেখ্য, গত ১৮ মার্চ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের অভিভাবকদের মতামতের ভিত্তিতে ১১ সদস্যদের বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন
করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা