স্বর্ণের ব্যবসার আড়ালে রমরমা সুদের ব্যবসা

নিয়মনীতির তোয়াক্কা না করেই বৃদ্ধি পাচ্ছে জুয়েলারি ব্যবসা

সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ২৬, ২০২৪ | ৩:০১
Link Copied Successfully!
দেশের গুরুত্বপূর্ণ ব্যবসা সেক্টরের মধ্যে স্বর্ণ(গোল্ড) ব্যবসা অন্যতম। তারা সরকারকে যেমন রেভিনিউ দিচ্ছে, তেমনি কর্মসংস্থান সৃষ্টি করে চলছে। নিয়মনীতির তোয়াক্কা না করে যখন দিনের পর দিন ব্যবসার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই পরিমানে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
জানা যায়, স্বাধীনতার পরে মতলব উত্তরে হাতে গোনা কয়েকটি জুয়েলারি দোকান ছিল। তারা সুনামের সহিত ব্যবসা করেছিল। কিন্তু ৯০ দশকের পর হু-হু করে বেড়েই চলছে জুয়েলারি ব্যবসা। ঠিক তখনই ঘটে নানা ধরনের বিপত্তি। বর্তমানে পুরো উপজেলায় প্রায় দেড়’শতাধিক জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তারমধ্যে পৌরসভার ছেংগারচর বাজার সর্বাধিক।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার আমিরাবাদ বাজার, জনতা বাজার, সাহেব বাজার, সুজাতপুর বাজার, কালিপুর বাজার, কালির বাজার, সটাকী বাজার, দূর্গাপুর বাজার, নিশ্চিন্তপুর বাজার, বউ বাজার, চৌরাস্তা, নন্দলালপুর বাজার, মোহনপুর বাজার, পৌরসভার ছেংগারচর বাজারের অলি-গলিসহ প্রায় ছোট-বড় সকল বাজারেই এসব জুয়েলারি ব্যবসা বিদ্যমান।
এসব ব্যবসায়ীদের মধ্যে কেহ করেন আবার হুন্ডির (সুদ) ব্যবসা। আবার কেউ কেউ সাইনবোর্ড হাকিয়ে বড় বড় ব্যবসায়ীদের দালালি করেন। অথচ হুন্ডির ব্যবসার কোন বৈধতা নেই। একাধিক হুন্ডি ব্যবসায়ীর বিরুদ্ধে হাজারো অভিযোগ রয়েছে। তারা সুদের টাকার জন্য মানুষের গরু-ছাগল, এমনকি ভিটে-মাটি বিক্রি করারও অভিযোগ রয়েছে। এসব ব্যবসায়ীদের মধ্যে ছেংগারচর বাজারের কয়েকজন ব্যবসায়ী রয়েছেন সবার শীর্ষে। তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই বীরদর্পে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিগত সময়ে অনেক জুয়েলারি ব্যবসায়ী অসহায় মানুষদের টাকা মেরে দিয়ে বিদেশেও পাড়ি জমিয়েছেন।
তার মধ্যে ছেংগারচর বাজারের মা-মনি স্বর্ণ শিল্পালয়ের মালিক বিকাশ প্রায় অর্ধকোটি টাকা নিয়ে এক মাস আগে পালিয়ে ইন্ডিয়া পাড়ি জমান। তবে এধরণের অভিযোগ উপজেলার সকল ছোট-বড় বাজারেই। সূত্রে আরো জানা যায়, আরো কিছু ব্যবসায়ী পালিয়ে যাওয়ার পথে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জুয়েলারি ব্যবসায়ী বলেন, আমাদের কাছে অনেক কর্মচারী কাজ শিখে এলাকায় গিয়ে দোকান দিয়ে বসেন। নিয়ম-কানুন কিছুই জানেনা। করেন আবার সুদের ব্যবসা। তখনই নানান ধরনের অভিযোগ উঠে আসে।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা জুয়েলারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী বিকাশ জানান, আমার জানামতে অনেকেই জুয়েলারি ব্যবসা করেন। আমাদের এসোসিয়েশনে সদস্য আছে প্রায় ৭৬ জনের মত, তবে নতুন অনেককেই আমরা সদস্য পদ দিচ্ছি না। তাদের ব্যাপারে অনেক অভিযোগ আছে আমাদের কাছে। এরা অনেকেই চোরাই স্বর্ণের ব্যবসা করেন। এবং সুদের বিপরীতে জিনিস (স্বর্ণ) গায়েব করে ফেলেন। আমরা চাই সরকার এ ব্যাপারে একটি পদক্ষেপ গ্রহণ করুক।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে