
চাঁদপুরে বাল্বহেড ও ট্রলার সংঘর্ষে এক যাত্রী নিখোঁজ


চাঁদপুরের মেঘনা নদীতে পার হতে গিয়ে একটি বাল্বহেড ও যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে শহীদুল্লাহ গাজী (৪৮) নামে এক যাত্রী নিখোঁজ রয়েছেন। রোববার দুপুরে মেঘনা নদীর রাজরাজেশ্বও এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শহীদুল্লাহ গাজী (৪৮) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ছাত্তার গাজীর ছেলে।
চাঁদপুর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, বাল্বহেড ও ট্রলার সংঘর্ষের ট্রলারের চালক মনির হোসেন আহত হয়। আর শহীদুল্লাহ নামের যাত্রীর নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধার করতে আগামীকাল সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে কাজ করা হবে।


নৌ পুলিশ জানায়, মনির হোসেন নামে এক ব্যক্তি চাঁদপুর থেকে ট্রলারে যাত্রী নিয়ে শরীয়তপুর জেলার সখিপুরের আফা মোল্লার বাজারের দিকে রওনা করেন। মেঘনা নদীর রাজরাজেশ্বর এলাকায় পৌঁছার পর সংঘর্ষের শিকার হয়। ট্রলার চালক মনির হোসেন গুরতর আহত হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।








