মতলব উত্তরে সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত: আহত তিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৪ | ৮:০৭
Link Copied Successfully!

মতলব উত্তরে যাত্রীবাহী মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার সিপাইকান্দি বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম (৪৫) উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি গ্রামের মৃত সহিদ উল্ল্যাহ প্রধানের ছেলে। আহতরা মতলব উত্তর উপজেলার মফিজুল ইসলাম (৩০) আলী আকবর (৫৫) অন্য একজনের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।

বিজ্ঞাপন

হতাহতরা সবাই সিএনজির যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহতের স্ত্রী শেফালী জানান, আমার স্বামী (নুরুল ইসলাম) একজন সৌদি প্রবাসী। সে গত ১ মাস পূর্বে দেশে এসেছে। আজ চাঁদপুর যাওয়ার পথে ঠেটালিয়া বেড়িবাঁধ নামক স্থানে সিএনজির সাথে মাইক্রোবাসের মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমার স্বামী নিহত হন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ জানান, দুর্ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত ও বাকী ৩জন যাত্রী আহত হয়েছে। দুঘর্টনা কবলিত মাইক্রোবাসটি আটক করা হয়েছে

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী