
চাঁদপুরে সাপে কাটা গৃহবধূর মৃত্যু
Link Copied Successfully!


চাঁদপুরে সাপে কাটা গৃহবধূ আল্লাদী বেগম(৩৫) মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আল্লাদী বেগম চাঁদপুরের পাশ্ববর্তী শরিয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের পর্দানিয়া কান্দি গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।
পরিবারের নিকটাআত্মীয় মহিন উদ্দিন হাওলাদার বলেন, ইফতারের পর বসতঘরের মাছায় পাটের শলা নামাতে গিয়ে সাপের ছোবলে আক্রান্ত হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্বামী ও এক কন্যা সন্তান রয়েছে।


হাসপাতালের চিকিৎসক ডা. বিপ্লব সরকার বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

























