
আবারও শুটিং ফ্লোরে কোয়েল
Link Copied Successfully!


করোনার ধকল ও মা হওয়ার লম্বা ছুটি শেষে আবারও শুটিং ফ্লোরে ফিরেছেন কলকাতার আলোকিত অভিনেত্রী কোয়েল মলিস্নক। আগেই সেই ছবি শেয়ার করে আনন্দের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।
এবার শুটিং ফ্লোরে যাওয়ার সময়ের একটি ভিডিও শেয়ার করলেন তিনি। লাল রঙের পোশাকে কোয়েলের নতুন এই ভিডিওটি পেয়ে ভক্ত উচ্ছ্বসিত। সবাই প্রিয় অভিনেত্রীকে স্বাগত জানাচ্ছেন আবারও সিনেমায় অভিনয়ে ফেরার জন্য। যদিও এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে জানান কোয়েল মলিস্নক। তিনি বলেন, ‘অনেক ঝক্কি-ঝামেলা গেছে আমার ওপর। তারপর আমার বেবিটা একদম বাচ্চা। এ সময়ে সিনেমা করার চিন্তা মাথায় আনা ঠিক না। আর একটু সময় যাক, করোনার পরিস্থিতি একটু স্বাভাবিক হোক। এর মধ্যে আমার বেবিটাও একটু ঝরঝরে হবে- তখন হয়তো অভিনয়ের কথা ভাবা যাবে।’

মা হওয়ার পর করোনায় আক্রান্ত হন কোয়েল মলিস্নক। ফলে বেশ কিছুদিন ক্যামেরা, লাইটের বাইরেই ছিলেন অভিনেত্রী। কোয়েলের পাশাপাশি নিসপাল সিং রানেও করোনার থাবা থেকে রক্ষা পাননি।


কোয়েল, নিসপালের পাশাপাশি রঞ্জত মলিস্নক এবং তার স্ত্রী দীপা মলিস্নকও আক্রান্ত হন কোভিডে। মলিস্নক বাড়ির সদস্যদের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই প্রায় শোরগোল শুরু হয়ে যায় বিভিন্ন মহলে।



























