ফরিদগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৫, ২০২৪ | ৬:০০
Link Copied Successfully!

ফরিদগঞ্জ পৌর এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতের মধ্যে ১৪ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।  এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

আহতদের স্বজনরা জানান, শুক্রবার সকাল থেকে হঠাৎ কুকুরের কামড়ের শিকার হন লোকজন। আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন-ফাহিম (৮),আয়ান (৯), মোস্তফা (৩৫),লামিয়া (১১), জোনায়েদ (১৮) কথা (১১),রাহুল (৮), সুজন (৭), আব্দুল আহাদ (৫),শ্রাবনী (২২),মোফাচ্ছের (৪০),আব্দুল কাদের (৩৮),সাফোয়ান (১৫), পান্না আক্তার (১৮)। এরা সকলেই পৌর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

কাছিয়াড়া এলাকার লোকজন জানান, সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি। শিশুসহ অন্তত ২০ জনের বেশি মানুষ কুকুরের কামড়ের শিকার হয়েছেন বলে শুনেছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন জানান, আজ সকাল থেকে হঠাৎ করেই কুকুরের কামড়ে আহত রোগী আসা শুরু হয়। ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করেছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, সরকারিভাবে কুকুর নিধন বন্ধ রয়েছে। তবে পৌরসভা থেকে কুকুড়ে কামরে আক্রান্তদের ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা