সুশাসন নিশ্চিত করার জন্য তথ্য অধিকার আইন খুবই গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৯, ২০২০ | ৫:১৯
Link Copied Successfully!

জেলা প্রশাসন চাঁদপুরের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের সহযোগিতায় ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার সকাল ১১টায় আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২০ উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা এবংএকই সাথে বিগত ২৩ সেপ্টেম্বর ২০২০ইং তারিখে অনুষ্ঠিত তথ্য অধিকার আইন ২০০৯ ও এর প্রয়োগ শীর্ষকভার্চুয়াল ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ দাউদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃমাজেদুর রহমান খান।

আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২০ উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তিনিবলেন, সুশাসন নিশ্চিত করার জন্য তথ্য অধিকার আইন খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি চাঁদপুরের ওয়েব পোর্টাল নিয়ে স্টাডিকরায় এবং সুন্দর একটি রিপোর্ট উপস্থাপন করায় সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। তথ্য অধিকার আইনকে সকল আইনেরমাদার বলা হয়। তিনি ওয়েব পোর্টাল নিয়ে স্টাডিরিপোর্ট অনুযায়ি প্রতিটি সরকারি প্রতিষ্ঠান সমূহের সাথে যোগাযোগসহ ওয়েবসাইট হালনাগাদ করতে সনাক-টিআইবি’র সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, জেলার সরকারি প্রতিষ্ঠানগুলোর ওয়েবপোর্টাল স্টাডিরযে কাজটি সনাক-টিআইবি করেছে তা জেলা প্রশাসনের জন্য খুব কাজে লাগবে। জেলার ৭১ টি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি পাঠানো হবে।

চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃসাখাওয়াত উল্যাহ বলেন, সনাক-টিআইবি চাঁদপুরের সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো নিয়ে যে স্টাডিরিপোর্ট উপস্থাপন করেছেতা প্রশংসার দাবিদার।

জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে অপরাধ দমন শাখার পরিদর্শক মোঃনাজমুল হাসান বলেন, জনগণ যাতে সহজেই তথ্য পেতে পারে সেজন্য পুলিশ বিভাগের যতোগুলো কার্যালয় আছে প্রতিটি কার্যালয়ের প্রবেশ পথে পুলিশ বিভাগের সেবা সম্পর্কিত তথ্যবোর্ড রয়েছে।

বিজ্ঞাপন

শুভেচ্ছা বক্তব্যে সনাক-চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন বলেন, তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতে তথ্য অধিকার আইন ২০০৯-এর বাস্তবায়ন সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।

চাঁদপুর কেন্দ্রীকটিআইবি’রওয়েব পোর্টাল স্টাডিরিপোর্টটি উপস্থাপনকরেনটিআইবি’র এরিয়াম্যানেজার মোঃমাসুদ রানা। এ সময়তিনিবলেন, জেলাপ্রশাসন ও সনাক-টিআইবিপ্রতিবছরই যৌথভাবে তথ্য জানারঅধিকারদিবসউদযাপনকরে থাকে।

মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ, এনডিসি ও জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক, জেলা তথ্য অফিসার মোঃ নূরুল হক, সনাক সদস্য ডাঃপীযূষ কান্তি বড়ুয়া প্রমুখ।ভার্চুয়াল আলোচনায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ/প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন শেষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ী প্রথম ১০ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরাহলেন, মুশফিকা ইসলাম, আনন্দ লোধ, নাজমুস সাকিব, মুহাম্মদ তানভীর হোসেন, বুশরা বিনতে সাঈদ, হোসাইন আহমেদ নিসাদ, মোঃজহিরুল ইসলাম, মাহমুদা সুলতানা, সুস্মিতা মজুমদার, মারিয়াজাহান। ভার্চুয়াল আলোচনা সভায় আরওউপস্থিত ছিলেন, সনাক-চাঁদপুরের সদস্যবৃন্দ, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস ও টিআইবি’রকর্মীবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা