‘আউট’ সৌম্য কেন নটআউট টিভি আম্পায়ারের কাছে

Reporter
আবু সায়েম চৌধুরী
আপডেটঃ মার্চ ৬, ২০২৪ | ১০:৩৭
Link Copied Successfully!

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর ধারাভাষ্যের দায়িত্বে থাকা ব্যক্তির চোখে ওটা আউট ছিল। কীভাবে তা আউট না তা বুঝতে পারছেন না। ধারাভাষ্যকার মাদুশকা বালাসুরিয়া শ্রীলঙ্কান বলে এ ব্যাপারে তাঁর সিদ্ধান্ত মানতে ইচ্ছা নাও হতে পারে, কিন্তু নিরপেক্ষ দর্শকরাও বুঝতে পারছিলেন না সৌম্য সরকার কীভাবে নটআউট।

বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। ১৬৬ রানের লক্ষ্যে ৩ ওভারেই ২৮ রান বাংলাদেশের। লিটন দাস ও সৌম্য সরকার দুজনই ৯ বলে ১৪ রান তুলে নিয়েছেন। বিনুরা ফার্নান্দোর ওভারের প্রথম বল পুল করতে গিয়ে মিস করলেন সৌম্য।

শ্রীলঙ্কানদের জোরালো আবেদনে সারা দিয়ে আঙুল তুলে দিলেন আম্পায়ার গাজী সোহেল।

বিজ্ঞাপন

রিভিউ নিলেন সৌম্য। কিন্তু টিভি রিপ্লে দেখে নিজেই ডাগআউটের দিকে হাঁটা শুরু করলেন। রিপ্লেতে পরিষ্কার স্পাইক দেখা যাচ্ছিল। কিন্তু টিভি আম্পায়ার মাসুদুর রহমান তাঁকে থামানোর ব্যবস্থা করলেন। স্পাইক দেখা গেলেও আম্পায়ার মুকুলের মনে হচ্ছিল যখন তা দেখা যাচ্ছে, তখন ব্যাট ও বলের মধ্যে ফাঁক ছিল।

এবং যেহেতু ব্যাট ও বলের মধ্যে ফাঁক আছে, তাই শব্দটা অন্য কোথাও থেকে আসছে বলে মনে হয়েছে মুকুলের। তাই আউটের সিদ্ধান্ত বদলে দেন টিভি আম্পায়ার। সঙ্গে সঙ্গে মাঠের আম্পায়ারকে ঘিরে ধরেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। কিন্তু মাঠের আম্পায়ারের তো কিছু করার নেই, সিদ্ধান্ত বদলেছেন তৃতীয় আম্পায়ার।

এসব ক্ষেত্রে অবশ্য মাঠের সিদ্ধান্তই টিকে থাকার উদাহরণ বেশি। কারণ, ক্রিকেটে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই মূল। তাঁর সিদ্ধান্ত বদলাতে হলে টিভি আম্পায়ারকে একদম নিশ্চিত হতে হয় যে, সুনির্দিষ্টভাবেই মাঠের সিদ্ধান্ত ভুল। কিন্তু স্নিকোমিটারের এই ফ্রেমের পার্থক্য, যা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তা দিয়ে মাঠের সিদ্ধান্ত একদম বদলে ফেলাটা কঠিন।

বিজ্ঞাপন

এভাবে জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি সৌম্য। পরের ১৩ বলে মাত্র ১২ রান করে সেই পুল শট খেলতে গিয়েই আউট হয়েছেন। ততক্ষণে দল অবশ্য আরও ৪০ রান পেয়ে গেছে উদ্বোধনী জুটিতে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা