মতলব উত্তরে অন্ত:সত্ত্বা গৃহবধূর উপর এসিড নিক্ষেপ কারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ৩, ২০২৪ | ৬:১৮
Link Copied Successfully!
মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম সুজাতপুর গ্ৰামের আইয়ুব আলীর মেয়ে অন্ত:সত্ত্বা গৃহবধূ মিলি আক্তারের উপর এসিড নিক্ষেপ কারীদের ফাঁসির দাবিতে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব সম্মুখে (সুজাতপুর বাজারে) এলাকাবাসীর উদ্যোগে রবিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম গোলাম নবী খোকন, সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম, এসিডদগ্ধ মিলির পিতা আইয়ুব আলী প্রধান, এসিডদগ্ধ মিলির আত্মীয় আলমগীর হোসেন ভূঁইয়া, এসিডদগ্ধ মিলির খালতো বোন গোলাপী বেগম, এসিডদগ্ধ মিলির বড় বোন শারমিন আক্তার প্রমুখ।
উল্লেখ্য ২৫ ফেব্রুয়ারি (রাত সাড়ে ৯টায়) উপজেলার পশ্চিম সুজাতপুর গ্ৰামে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে এসিডদগ্ধ মিলির পিতা মোঃ আইয়ুব আলী প্রধান বাদী হয়ে মতলব উত্তর থানায় ২ জনকে ( মোঃ মানিক ও মোঃ বাদল) আসামি করে ২৬ ফেব্রুয়ারি (সোমবার) মামলা দায়ের করেন।
এসিডদগ্ধ মিলি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এসিডদগ্ধ মিলির পিতা আইয়ুব আলী প্রধান জানান, ২৫ ফেব্রুয়ারি রাতে আমি মহল্লার  মসজিদে নামাজ পরতে যাই।এসে শুনি পার্শ্ববর্তী মমরোজকান্দি গ্রামের আলী আহমদের ছেলে মোঃ মানিক (৩২) আমাদের বসত ঘরে এসে আমার স্ত্রী ও কন্যাকে ডাক দিলে দরজা খোলার সাথে সাথে বোতল থেকে এসিড মারে। এতে আমার কন্যা মিলি আক্তার ও স্ত্রী রাশিদা বেগম এর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। আমার মেয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু