আজ নারীর পক্ষ থেকে পুরুষকে প্রেম ও বিয়ের প্রস্তাব পাঠানোর দিন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৯, ২০২৪ | ৫:০২
Link Copied Successfully!

চার বছর ঘুরে আজ যে অতিরিক্ত একটা দিন পেলেন, দিনটি আপনি কীভাবে কাটাবেন বলে ঠিক করেছেন। অনেকেই দিনটিকে ‘তুলে রেখে দিয়েছিলেন’ বিশেষ কোনো কাজে ব্যয় করার জন্য। যেমন কোথাও ঘুরতে যাওয়া, পরিবারের সবাইকে নিয়ে ডিনারে যাওয়া, কোনো মানবিক বা সামাজিক কাজ বা কর্মসূচি হাতে নেওয়া, বহুদিনের জমে থাকা কাজগুলো করে ফেলা ইত্যাদি। আপনি যদি নারী হয়ে থাকেন আর আপনার যদি পছন্দের পুরুষ থেকে থাকে, তাহলে আজই সে কথা জানিয়ে দেওয়ার জন্য উপযুক্ত। কেন জানেন?

বিজ্ঞাপন

‘লজ্জা নারীর ভূষণ’—এ রকম একটা কথা কেবল আমাদের সংস্কৃতিতে নয়, সারা বিশ্বের সবখানেই কমবেশি প্রচলিত। তাই পুরুষেরাই সব সময় ভালোবাসার কথা জানাবেন, হাঁটু গেড়ে প্রস্তাব দেবেন, বিষয়টাই আমরা দেখেশুনে অভ্যস্ত। সেই পঞ্চম শতাব্দীতে রোমানো-ব্রিটিশ পোপ সেন্ট প্যাট্রিককে কেউ একজন নারীদের হয়ে বলেছিলেন, ওঁদের তো মনের কথা জানাতে অনেক সময় লেগে যায়। বেশির ভাগ ক্ষেত্রে প্রিয়জনকে মনের কথা জানাতেই পারেন না। তার আগেই সেই প্রিয়জন ‘অফিশিয়ালি’ অন্য কারও হয়ে যান। বা যেকোনো কারণেই হোক, তাঁরা আলাদা হয়ে যান। এর ফলে নীরবেই তৈরি হয় অনেক বিচ্ছেদের গল্প। কোনো দিন যেগুলো ইতিহাসের পাতায় জায়গা পায় না।

তখন নারীদের জন্য একটা দিন নির্দিষ্ট করে দেন আয়ারল্যান্ডের সেই ধর্মপ্রচারক সেন্ট প্যাট্রিক। পছন্দের পুরুষকে সেদিন তাঁরা বিয়ের প্রস্তাব পাঠাবেন। আর সেটা হলো চার বছর পর আসা ফেব্রুয়ারির অতিরিক্ত দিনটি; অর্থাৎ আজকের দিনটি।

বিজ্ঞাপন

সেন্ট প্যাট্রিক এ-ও নিয়ম করেন, যে পুরুষ অধিবর্ষে পাওয়া কোনো নারীর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেবেন, সরকারি কোষাগারে তাঁকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা দিতে হবে। আয়ারল্যান্ড, ডেনমার্ক থেকে শুরু করে সারা ইউরোপেই এদিন নারীদের পক্ষ থেকে পছন্দের পুরুষকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেওয়াটা অনেকটা অলিখিত প্রথার মতো চালু হয়ে যায়। এখন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটিকে নারীদের পক্ষ থেকে ছেলেদের প্রস্তাব পাঠানোর দিন হিসেবে উদ্‌যাপন করা হয়ে থাকে।

তাই আজ সাহস করে পছন্দের পুরুষকে জানিয়ে ফেলতে পারেন আপনার অনুভূতির কথা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব