মতলব উত্তরে কৃষি উৎপাদন বৃদ্ধিতে লো লিফট পাম্প বিতরন

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ২৯, ২০২৪ | ৪:৪২
Link Copied Successfully!
মতলব উত্তরে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সেচ সমস্যা হ্রাসের লক্ষে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) বিভিন্ন কৃষক গ্রুপের মধ্যে ২৫টি লো লিফট পাম্প ও সেচ পাম্পের অন্যান্য উপকরণ বিতরন করা হয়েছে।
বুধবার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের এই উপকরণ  যথাযথ ব্যবহার করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার। কৃষকের সুখে-দুঃখে সবসময় পাশে থাকে তাই কৃষকদের গ্রুপ করে লো লিফট পাম্প ও অন্যান্য উপকরণ সহ কৃষকদের বিনামূল্যে সার-বীজ’সহ সকল কিছু দিয়ে থাকে। জাপান ও বাংলাদেশ সরকারের বন্ধুত্ব ও সহযোগিতার প্রতিক হিসেবে জাপানিজ ODA লোনের অর্থায়নে কৃষকদের কথা চিন্তা করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে লো লিফট পাম্পের ব্যবস্থা করেছে। এ সরকার কৃষক বান্ধব সরকার।
আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কৃষকদের গ্রুপ। ২৫ টি লো লিফট পাম্প মেশিন গুলো পেয়ে কৃষকরা খুব খুশী হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী