এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেনকে বিদায়ী সংবর্ধনা

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২৪ | ১১:২২
Link Copied Successfully!

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইবনে আল জায়েদ হোসেন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি পাওয়ায় কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউল করিম, মোঃ মহিউদ্দিন, ফরহাদ চৌধুরী,যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান হাবীব সুমন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, মোঃ রাসেল ,প্রচার সম্পাদক মোঃ নাছির উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক সঞ্জীব ভৌমিক অপু,সদস্য আবু হানিফ, ইমতিয়াজ রাব্বী, আরাফাত সামি প্রমুখ।

বিজ্ঞাপন

সম্মাননা প্রদান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হোসেন বলেন , আমি কচুয়ায় কর্মরত অবস্থায় আপনারা বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন। বিশেষ করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অবহিত করেছেন। এজন্য প্রেসক্লাবে কর্মরত সকল সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সময়ে কচুয়া উপজেলার ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে বিদায়ী এসিল্যান্ড কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সম্মাননা ক্রেস্ট প্রদান কালে সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান,কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম সওদাগর,গোহট উঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা