হাজীগঞ্জে কুকুরের কামড়ে আহত দশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২৪ | ৪:৪১
Link Copied Successfully!

হাজীগঞ্জে কুকুরের কামড়ে অন্তত দশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে।

আহতরা সবাই হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। এই ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ী, রায়চোঁ, টোরাগড়, মোহাম্মদপুর, কচুয়া ও চট্টগ্রামের ফটিকছড়ি গ্রামের লোকজন কুকরের কামড়ের শিকার হন।

বিজ্ঞাপন

কুকুরের কামড়ে আহতরা হলেন, পারভেজ (২০), টিটন(২২), জানে আলম, নাহিদ (৪৫), জাহাঙ্গীর (৩৫), সাব্বির(১১), মো. জামালউদ্দিন (৪২), মো. মজিবুর রহমান (৩৩) ও অমর সূত্রধর (২৬)।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন ফিরোজ জানান, বুধবার সকাল থেকে হঠাৎ কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে আসতে শুরু করে। ঘটনার দিন দুপুর ১টা পর্যন্ত নয় জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার জেলার ফরিদগঞ্জ উপজেলায় কুকুরের কামড়ে ২০ জন আহত হয়।

 

বিজ্ঞাপন

রনন/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা