মতলব উত্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের দোকানগুলোতে উপচে পড়া ভীড়

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২৪ | ৬:৪৮
Link Copied Successfully!
একুশে ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মতলব উত্তরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত হাজারো মানুষ। প্রতি বছরের মতো এবছরও সরগরম হয়ে উঠেছে ছেংগারচর বাজার, নতুন বাজার, আমিরাবাদ বাজার, কালিপুর বাজার। তবে এবার দামের উত্তাপটা একটু বেশিই মনে হয়েছে অন্যান্য বছরের তুলনায়।
সরজমিনে মঙ্গলবার বিকেলে ফুলেরবাজারে গিয়ে দেখা যায়, বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাগুনের এক সপ্তাহের পর আসছে একুশে ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছরের মতো এবছরও এসব উপলক্ষকে ঘিরে সরগরম হয়ে উঠেছে ফুলেরবাজার। তবে এবার দামের উত্তাপটা একটু বেশিই অন্যান্য বছরের তুলনায়। নানা ধরনের ফুলের সমারোহ।
ক্রেতাদের উপচেপড়া ভিড়ে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। ক্রেতারা বানিয়ে নিচ্ছেন ফুলের ডালা, তোড়া, কেউ কিনছেন ফুল। সব মিলিয়ে চাঙা মতলব উত্তরে ছেংগারচরে অন্যতম ফুলের এ বাজার। দোকানের পাশাপাশি রাস্তায় বসেও ফুলের ডালা, তোড়া বানাতে ব্যস্ত কারিগররা। বাজারের কলেজ রোড এখন ফুলময়। কথা হয় ভ্রাম্যমান পুষ্পালয়ের দোকানি জিহাদের সঙ্গে। তিনি বলেন, ব্যক্তিগত ক্রেতার চেয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, কোম্পানির লোকজন বেশি ফুল কিনছেন। তারা শ্রদ্ধাঞ্জলি দিতে ফুলের ডালা নিয়ে যাচ্ছেন, অনেকে অর্ডার দেন সকালের জন্য। সে অনুযায়ী কারিগররা ব্যস্ত ফুলের ডালা, তোড়া তৈরিতে।
ফুল ধরে ধরে দাম জানিয়ে আরেক ব্যবসায়ী মোঃ নাজমুল বলেন, গত বছর ছেংগারচর বাজারে গোলাপ সবচেয়ে ভালোটার দাম ছিল ছিল ৩০ থেকে ৪০ টাকা। সেটা এখন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে। গাদা ফুলের মালা গত বছর ছিলো ৭০ টাকা। সেটা এবার ১০০ টাকা। অর্থাৎ সব ফুলের দাম গত বছরের তুলনায় প্রায় দেঁড়গুণ।
পাশের আরেক ভ্রাম্যমান ফুল ব্যবসায়ী নুরনবী বলেন, ফুল বিক্রির চাপ পড়ে সন্ধ্যার পর। ফুল, বাঁশের চাটাই আর শোলায় তৈরি হচ্ছে ছোট, বড় ও মাঝারি আকারের তোড়া। এবার বেশি দামে ফুল কিনতে হয়েছে, তাই একটু রকম ভেদে ৭০০ টাকা থেকে ১০০০ টাকা বেশি দামে তোড়া বিক্রি করতে হচ্ছে।
ফুলের তোড়া তৈরিতে নিয়োজিত বাবু আর্ট এর মালিক মোঃ জহিরুল ইসলাম বাবু ও চিত্র আর্ট এর মালিক মোঃ আনোয়ার মুফতি বলেন, প্রতি বছর এ সময়ে দোকানদাররা পুরো বছরের ব্যবসা করেন। সে কারণে কাজের চাপও বেশি। সকাল থেকে টানা তোড়ার কাজ করছি। এত কাজের চাপ যে কথা বলার সময়ও পাচ্ছি না। তিনি বলেন, ‘ডিজাইন ও আকারভেদে ১৫শ টাকা থেকে ২ হাজার টাকার মধ্যে ফুলের তোড়া বা ডালা বিক্রি হচ্ছে।
ফুলের তোড়া কিনতে এসেছেন সানসাইন একাডেমির সিনিয়র শিক্ষক মোঃ জনি সরকার। তিনি বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্কুলের পক্ষ থেকে ফুল নিয়ে শহীদ মিনারে যাব, সে লক্ষ্যেই ফুলের তোড়া কিনতে আসা। দোকানিরা দাম চাচ্ছেন অতিরিক্ত। এরই মধ্যে দরদাম করে এক হাজার পাঁচ শত টাকায় একটা তোড়া কিনেছি।
জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর শাখার সাধারণ সম্পাদক ও মতলব উত্তর সাহিত্য পরিষদের মহাসচিব কবি নুর মোহাম্মদ খান বলেন, এবার ফুলের তোড়ার দাম অনেক বেশি। মাঝারি আকারের তোড়া তৈরি করে নিলাম ২ হাজার টাকা দিয়ে। এবার ফুলের দাম তুলনামূলক চড়া।
তিনি আরো বলেন, ঘড়ির কাঁটা রাত ১২টা এক মিনিটে স্থির। শুরু হবে রাতের প্রথম প্রহর। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে উদযাপনে সবাই ছুটবেন শহীদ মিনারে। শিশু-কিশোর-কিশোরী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নানা বয়সী মানুষের হাতে শোভা পাবে গুচ্ছ গুচ্ছ ফুল। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানাবেন সবাই। বীর সেনাদের শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ভরে যাবে প্রতিটি শহীদ মিনার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে