চাঁদপুরে যাত্রীবাহি লঞ্চ থেকে ২ হাজার কেজি জাটকা জব্দ, আটক ৩

মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৪ | ১:২৪
Link Copied Successfully!

যাত্রীবাহি এমবি ফারহান-৮ লঞ্চ থেকে ২ হাজার কেজি জাটকাসহ ৩ জন কে আটক করেছে চাঁদপুর হরিনাঘাট নৌ-পুলিশ ফাঁড়ি।

সোমবার দুপুরে হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে অতিরিক্ত ডিআইজি ও  চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম এবং চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন শিকদার অসহায়, গরিব, দুস্থ ও এতিমখানায় জব্দকৃত মাছগুলো বিতরণ করেন।

আটককৃতরা হলেনঃ ভোলা জেলার মনপুরা এলাকার মোঃ ফারুক (৪৭), মোঃ পারভেজ (২৪) ও মোঃ রিয়াদ (১৯)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা হতে ঢাকাগামী এমভি ফারহান-৮ লঞ্চ হতে ২ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছসহ ৩ জনকে আটক করা হয়।

অতিরিক্ত ডিআইজি ও  চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম বলেন, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল কর্তৃক জাটকা নিধন প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা নিধনকারীদের বিরুদ্ধে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইনের আওতায় নিয়ে আসছে। ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা