তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। অনুরাগ এর পাশে দাঁড়িয়েছেন তাঁর ছবির বেশ কয়েকজন অভিনেত্রী।
এবার অনুরাগের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট জয়দীপ সরকার পরিচালকের সমর্থনে মুখ খুললেন। তিনি জানালেন, বহু বছর আগে এক অভিনেত্রী ছবিতে সুযোগ পাওয়ার জন্য নিজে কাস্টিং কাউচ করতে চেয়েছিলেন।


অভিনেত্রীর এই আচরণে খুবই ক্ষুব্ধ হয়েছিলেন অনুরাগ। ২০০৪ সালে ‘গুলাল’ ছবির একটি চরিত্রের জন্য খোঁজ করছিলেন পরিচালক। তখন এক অভিনেত্রী সেই চরিত্রের জন্য অনুরাগের সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট জয়দীপ।
পরিচালক রাজি হয়েছিলেন সেই অল্প বয়সী অভিনেত্রীর সঙ্গে দেখা করতে। দেখা করার পর অনুরাগ চিত্রনাট্য পড়ে শুনিয়েছিলেন তাঁকে।
একাধিক টুইট করে জয়দীপ দাবি করেছেন যে, চিত্রনাট্য পড়া হয়ে গেলে সেই অভিনেত্রী শাড়ির আঁচল নামিয়ে দেন। বারবার সেই অভিনেত্রী শাড়ির আঁচল নামিয়ে দিচ্ছিলেন বলে অনুরাগ তাকে স্পষ্ট জানিয়ে ছিলেন যে, চরিত্রের সঙ্গে তিনি খাপ খেলে তবেই সুযোগ পাবেন।































